somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"শয়তানের আয়াত (Satanic Verses)"

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"শয়তানের আয়াত (Satanic Verses)"

"তোমরা কবিদের অনুসরণ করিও না
দ্যাখোনি তাহারা বিভ্রান্তিতে
উদভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়ায়
তাহারা যাহা বলে, তাহা করেনা"
তাহারা যাহা করে, তাহা বলেনা।

তবে কি, কবিরা কখনো দৃষ্টান্ত হইতে পারিবে না!
মুসলমানদের নবী করিম(সা) এর
রাজকবি ছিলেন নাকি আঞ্জা শাহ!,
নবীর(সা) সাথে কাফেলায় আঞ্জা শাহ
যখন কবিতার পংক্তি আবৃত্তি করতেন
তখন নবী(সা) বলতেন, খুব সুন্দর খুব সুন্দর
আরো বলো আরো বলো।

কবি,মনীষী, দার্শনিক, পন্ডিত, নেতা এবং নবীদেরকে
আল্লাহ অশেষ রহমত দান করেছেন,
বিশ্ব ব্রম্মান্ডের অনেক গূঢ় রহস্য
আগেই তিনি তাহাদের মধ্যে প্রোথিত করেন।

নয়তো কবি কাজী নজরুল ইসলাম একশত বছর পূর্বেই
কি করে লিখলেন "বিশ্ব জগত দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে"
জাতির জনক বঙ্গবন্ধু কি করে বললেন
"আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে শত্রুর মোকাবিলা কোরো",
পাঁচশত বছর পূর্বে কি করে নস্ট্রাডমাস
বর্তমানের ঘটনা সমূহ ভবিষ্যত বাণী করিয়াছিলেন।

আমি কিন্তু কবির পরিচিতি চাই না
কেননা অনেকেই অহমিকায় কবিদের উন্মাদ বলিয়া চিহ্নিত করে,
কিন্তু আমার মধ্যে কে কবিত্ব সেঁধে দিলো
আমি তো চরণে চরণে যাহা লিপিবদ্ধ করি
তাহা আমার মস্তিস্ক প্রসূত, দেখে দেখে লেখা নয়
মাঝে মাঝে তো মনে হয় কেহ আমার কানে উচ্চারণ করে চরণ সমূহ
তাই ভালো মন্দ যাহা কিছু উত্সারিত
উত্স নয় নিজের, বরং অদৃশ্যের পরিজ্ঞাতা।

কবিরা অন্তত: নিজে কিতাব রচনা করিয়া
বলেনা "ইহা আল্লাহর নিকট হইতে বিধান"
আমাদের নবী করিম (সা) ও কি একজন কবি ছিলেন!
কখনই কি ভাবিয়া দেখিয়াছ মন
একজন নিরক্ষর মানব, ঊষর মরুভূমিতে বসবাসকারী
গুগল, ইন্টারেনট, টেলিফোন, রেডিও, সংবাদপত্র
ব্যতিরেকে বিশ বছরে ১১৪ টি সূরা সংকলিত করলেন
কে তাহাকে ইথারে তাহা প্রোথিত করিলেন?

তাই যদি হয়, তবে কি জগতের মহান কবিরা
অন্য উত্স হইতে প্রোথিত হন,
হইতে পারে তাহা শয়তানের নিকট হইতে
আসলে কি তাহা সবক্ষেত্রে প্রযোজ্য!
যদিও রাসূলের নিকট নাকি
শয়তান হইতে একটি আয়াত নাযিল হইয়াছিলো,
পরে রাসূল তাহা বাতিল করিয়া দেন।

যাহা সালমান রুশদীর স্যাটানিক ভার্সেসের মূল উপজীব্য।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ২:১৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×