"বড় কথা ,বড় ভাব, আসেনাক' বন্ধুগো বড় দুঃখে,
অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছ সুখে।"
এই হল নজরুল যার দুঃখের জীবনটা শুরু হয়েছিল ১৮৯৯ সালের আজকের এই দিনে। তার চলার পথটা কখনই খুব মশ্রিন ছিল না। সৈনিক হয়েছেন, প্রথম বিশ্ব যুদ্ধে যুদ্ধ করেছেন আর সারাটা জীবন যুদ্ধ করেছেন সমাজের সাথে, ধর্মের সাথে, বিভেদের সাথে আর রোগ-অসুস্থতার সাথেও বটে!
"যেদিন আমি থাকব না বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে"
আমরা বাংলা ভাষার মানুষের এখনও অস্তপারের সন্ধ্যা তারায় নজরুলকে খোঁজ করি। কাজী নজরুল ইসলাম কি তা জানে?
আজ তার জন্মদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্বরন করছি।তাঁর কিছু ছবি দিলাম হয়ত অনেকেরই কাছে আছে তার পরও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

