তবে তাই হোক
০৩ রা মার্চ, ২০১৮ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(কবিতাটি জাফর ইকবাল স্যারকে ডেডিকেট করলাম)
তবে তাই হোক
যদি আমার কথা বলা বন্ধ করে দিতে চাও
আমি আর বলবো না।
শব্দেরা তোমার অসহ্য লাগে
মাঝে মাঝে বিরক্ত হও
বিব্রত হও, উচ্ছৃংখল হও তুমি।
তুমি জানো না
তোমার কানে হাত চেপে
কুচকে যাওয়া মুখ কতটা শ্রীহীন!
তবে তাই হোক
এক কথা না বলা-
শব্দহীন, মুক পৃথিবী!
যেখানে ঝিঝিপোকা ডাকে না
যেখানে বাঁশি আছে সুর নেই-
নেই কোন আবৃত্তি-গান।
তোমার স্বপ্নের জগত
যেখানে অবাধ্যতার সীমা নেই
শ্রদ্ধা নেই- বাধা নেই-ভালোবাসা নেই
বাইবেল নেই, কোরান নেই
নেই মিনারে আযান।
তবে তাই হোক
আমি নির্বাক হয়ে যাই
পাখিরা বোবা হয়ে যাক
সদ্য প্রসূত শিশু আর না কাঁদুক।
কিন্তু তুমি জানবে না
দুইটি কর্ণ বৃথা তোমার
হৃদপিন্ডের সরনই জীবন নয়
সেখানে থাকতে হয় প্রাণ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০

আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে...
...বাকিটুকু পড়ুন
প্রত্যেক মহান বিজ্ঞানীই নিজের জীবনে ধর্ম নিয়ে গবেষনা করে গিয়েছেন। এমনটাই আমার বিশ্বাস ছিলো। সামুতে আমি এই নিয়ে আগেও লিখেছি। তারপরও, কয়েক দিন স্টাডি করার পরে বুঝতে পারলাম-...
...বাকিটুকু পড়ুন
আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।...
...বাকিটুকু পড়ুনআমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন