somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্যামল কান্তি মুখ ঢাকবেননা প্লিজ

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্যামল কান্তি, আপনার অসহায় ছবিটিই এখন বাংলাদেশের
শাশ্বত মুখ।যতদিন যতবার আমরা এই বিশেষ ছবিটির দিকে
তাকাব বিবর্ণ ক্যানভাসের অন্তরালে দেখতে পাব শ্যামল কান্তির
অবয়ব নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আছি কান ধরে আর
আমাদের চারপাশে চলছে দুর্বৃত্তের আদিম উল্লাস, এবং
সে উল্লাসে যখন ধর্ষিতা হয় একাত্তরে আমাদের নাড়ির
ভেতর স্পন্দিত ধ্বণি ‘জয়বাংলা’ তখন লজ্জায় মুখ ঢাকে
একাত্তরের রক্তভেজা স্বপ্ন স্বাধীনতার সকল প্রাপ্তি ষ্টেনগান কাধে
দৃপ্তপায়ে হেঁটে যাওয়া মৃত্যুঞ্জয়ী মুক্তিসেনা আমাদের অযুত
নিযুত স্বপ্নের বাংলাদেশ।শ্যামল কান্তি; আমরা এখন এক
ভুতুড়ে শহরের অধিবাসী।আমাদের ঘাড়ের উপর প্রতি মুহুর্তে
ড্রাকুলার তপ্ত নিঃশ্বাস ভয়ে আতংকে ঠানঠান শিরদাঁড়া
আমরা এতটাই নিবীর্য এখন নিজেদেরকে মানুষ ভাবার সাহসটুকু
ও আমাদের নেই পাছে মাথাটা স্থানচ্যুৎ হয়ে খসে পড়ে রাস্তায়।
আমাদের খুলির ভেতর মগজ আছে একথাও আমরা প্রকাশ
করতে ভয় পাই কেননা তা নিমিষে ছিটকে পড়তে পারে বিছানা
বালিশে চামড়া চ্যালা রাস্তার উন্মুক্ত ইটের কোয়ায় প্রকাশকের
বইয়ের তাকে।আমাদের সমস্ত শরীর এখন একিলিসের গোড়ালির
মতো অরক্ষিত দুর্বল হয়ে গেছে। রোদ কোথায় ? আমাদের
গেলাস ভর্তি স্বপ্নের রোদ এক লহমায় গিলে ফেলেছে পুনরুত্থিত
মধ্যযুগ। অদ্ভুত আঁধার এখন ধাপিয়ে বেড়ায় রাজপথ।জয়বাংলা
আর আল্লাহু আকবারের যুগলবন্দীতে বেজে চলে অভূতপূর্ব সহিংস
সংগীত।নেপথ্যে খেলে যান কুশলী কালোয়াত; আমাদের বাস্তুভিটা
থেকে উড়ে যায় ঘর,আমাদের ধড় থেকে ছিটকে পড়ে মাথা,
আমাদের মাথা থেকে ঝরে পড়ে হলুদ মগজ। এক অদ্ভুত সময়
এখন এনাকুন্ডার আলিংগনের মতো ঘিরে ফেলছে চারপাশ।
শ্যামল কান্তি; তবুও জানবেন অন্ধকারই শেষ কথা নয়;
সাগর বেলার একটি বালুকণার ভেতর যে অনূ পরিমান জ্যোতি
লোকিয়ে থাকে তা ই একদিন দেখবেন বড় হতে হতে আমাদের
গ্রহের সমান হয়ে গেছে। দেখবেন আপনার দুই হাত লম্বা হতে হতে
অবলীলায় আমাদের বুকের ভেতর ঢুকে যাচ্ছে ; আপনার দুই কান
আমাদের হৃদপিন্ড হয়ে যাচ্ছে। দেখবেন কান নয়, আপনি খামছে
ধরেছেন আমাদের ঘুমিয়ে থাকা হৃদপিন্ডটাকেই।আপনার স্পর্শেই জেগে
উঠছে আমাদের স্পন্দনহীন ধমনীগুলি।বলখে বলখে প্রতিটি কোষে
কোষে শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে উষ্ণ রক্তের স্রোত।দেখবেন
আমাদের মরা গাঙ্গে আবার
একাত্তরের বান ডেকে যাচ্ছে, শ্যামল কান্তি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×