নানা কাজে ব্যস্ত ছিলাম, আবার ব্যস্ত থাকতে ভালো লাগতেছিল, এককাজ শেষের আগেই আরো কাজ জোগাড় করতেছিলাম, শেষমেশ সামহয়্যারের লেখালেখিটা বাদই পড়ে গেছিল। মাঝে মধ্যে ফ্রন্টপেজটা দেখছি হিমু, শোমচৌ, সুমনরা ব্লগাইলো কি না। আসলে সবাই গত বছরের চেয়ে ব্যস্ত, কাজ না থাকলে খই ভাজতে ইচ্ছা করে, ব্লগানো এখন খই ভাজার পর্যায়ে চলে গেছে অনেকের জন্য মনে হয়। এর মধ্যে আমার ব্লগনোর এক বছর হইছে কিন্তু খেয়াল করি নাই, নাইলে ঐদিন একটা লেখা দিতাম। একটাই দুঃখ পুরান ব্লগার হইয়াও সেঞ্চুরী করতে পারলাম না।
বাংলাদেশও পালটাইয়া গেছে এই কয়েকদিনে। লোকে স্বপ্নে দেখতেও যেইটা ভয় পাইত, ঐরকম ঘটনা এখন বাস্তবে ঘটতেছে। তবে ভয়ও লাগে আবার দেশের বেশী উন্নতির নেশায় না পাইয়া যায়। দেশের পরিবর্তন দেইখা ক্রিকেটাররাও পালটাইয়া গেছে, দেখা যাক এখন শ্রীলংকা কালকে তার শ্রী ধইরা রাখতে পারে কি না।
হিমুরে জেডি ধরছে, আমি অবশ্য খুব বেশী বই পড়ার সময় পাই নাই। কিছু ডকুমেন্টারী দেখছি। স্পেনসার ওয়েলসের একটা বক্তৃতায় গেছিলাম, মারাত্মক। খুব বেশী মালামাল না থাকায় তেমন লেখালেখি করা হবে না হয়তো। তো ঠিক আছে, দেখি কি করা যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




