somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝরনার গল্প

০৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই ভেঙে যাওয়াই হলো কিন্তু ঝরনার গল্পটা পুরোপুরি শেষ হলো না। সময় অনিশ্চিত গন্তব্যের সাথে অবিশ্বাস এক মিতালি পেতে দেখালো কি করে হারতে হয়? কি করে প্রকাশের মাত্রাটা বোতল বন্ধি করে আক্ষরিক একটি সম্পর্ক বানাতে হয়? একটি ঝরনা উৎপত্তির স্তর থেকে নিম্নমুখি হওয়ার যে রীতি চলে আসছে সভ্যতার লগ্ন ধরে সেখানে আবার তার ফিরে যাওয়ার কথাটা বড্ড বেমানান। বুঝতে পারিনা সত্যের এই হিসাবটুকু। লিখি লিখি করে শেষ সমাপনের আশায় ঝরনার গল্পটা লিখা শেষ হয়না। মনে হয় এই তো শেষ। কিন্তু আবার শুরু হয়ে যায় তার নিজস্ব ধারায়। আমি প্রতিনিয়ই তার গতির তোরে বেসামাল হয়ে যাই। আজ যে টুকু লিখছি হতে পারে সেটা গল্পটার সামান্য কিছু উপমা।
প্রতি সকালে শাওয়ারের নিচে নিজের উলঙ্গ শরীর ভিজানোর সময় একটি মিষ্টি অনুভূতি ছাড়া সারাদিনে আজকাল আর তেমন কোন অনুভূতির থাকে না। একি গন্তব্য, একি ভাবনা, একি মানুষের আশপাশ, মাঝখানে ঝরনাটা নিরবে বয়ে চলে আমাকে স্পর্শ করে। যখন বুঝতে পারি এবার পুরোটা ভিজিয়ে দিবে লাজ লজ্জার মাথা খেয়ে তখন সবার মতই সহজ সমাধানে বলি চোখে কাটা পড়েছে একটু দেখে দেবে ভাই। তার পর কিছুক্ষন অন্ধ থাকি। প্রাপ্তিতার লোভ থেকে নিজেকে আলোর উৎসের দোড়গোড়ায় নিয়ে যাওয়ার বর্ণময় উদ্দীপনার সন্ধান করি। ব্যথার সময় গুলো হয়ে যায় চারপাশের প্রকৃতি স্পন্দন, পা কাটা ভোর, দাঁড়াতে পারে হাটতে পারে না। অজানা রাত্রি সংসারে থেকে রয় কষ্টের মৃতচ্ছটিকা হয়ে। আর তপ্ত দ্রাহ আমার ঔরসে জালায় চুল্লি। মন পুড়ে পায় সামান্য প্রলেপ জুরি বুটিকার। বেঁচে রয় কয়লা । সত্যি তাকে মৃত্যুর কোলে শোয়াতে আবার শুরু হয় উলুধ্বনি আকাশ কাপায়, বাতায় ঝাপায়, আমি পুনরায় অন্ধ হয়ে যাই।
ঝরনা সংসার এভাবে আফ্রোদিতি সাজে। মাধুকরী ঘ্রান পড়ে তার প্রতিটি কোনায় কোনায়। আমি তার গন্ধটুকুই পাই চলতে থাকি ঝরনার সাথে। কোন সংক্ষপ্তিতা যেখানে হয় না প্রয়োজন। প্রলয়ংকর থাকে কবিতার ধ্বনি (ভালোবাসা আমরণ এক রক্ত রনাঙ্গন।)
আমি অবুঝের মতো ঝরনার চলার গতিতে ঘরবাধী। কিছু লোকজনও ডেকে আনি এখানে বসবাসের জন্য। তারা প্রতিদিনই আমার সাথে থাকে উৎসাহ দেয় উদ্দিপনা দেয় এখানে একটি জনবসতি গড়ে তোলার জন্য। আমি সাহসী থেকে দুঃসাহসি হয়ে উঠি। ভুলে যাই ফেরার কথা। একদিন ঝরনা আমাকে নদী বানিয়ে সুমুদ্রের দিকে ছুটে। নৌকা চলে না এ নদীটায় উপর। চোখ কাটা চলে দৌড়ে দৌড়ে। নদীটা ঠিক বুকের মাপে। কাটা গুলো ঝরনা অথবা অন্ধত্ব। তারপর অনেক কাল কাটে নদীটার বুকে চর জাগে না বরং গভীরতা বাড়ে। উৎসাহ উদ্দিপনার অতিথী পাখিরা এসে কিছুকাল থেকে চলে যায় আপন কুলোয় নদী পড়ে রয় একা জীবনসীমায়।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×