somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাবা কখন ফিরবে?বাবা কখন ফিরবে????"

১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কত মানুষ লাশ হয়ে যায়, বেডরুম থেকে রাস্তায়, খুব সস্তায়। আমরা চুপ করে থাকি। এ জনপদে একটা কুকুরের লাশ ,একটা বেওয়ারীশ কুকুরের মৃতদেহ যে মূল্য পায় বোধ করি দোপেয়ে মানুষগুলোর ঐ মূল্যটুকুও নেই। ভীষন অসহায় লাগে যখন ভাবী কিসের পানে এগিয়ে চলেছি আমরা। এ কেমন সমাজ যেখানে অহরহ হারিয়ে যাচ্ছে জ্বলজ্যান্ত মানুষ যারা খনিক আগেও হেঁটেছে, চলেছে, ফিরেছে, কথা বলেছি মায়ের সাথে, তাঁর আদরের ছোট্ট মেয়েটির সাথে কিংবা তাঁর স্ত্রীকে কোন ব্যাপারে আশ্বাস দিয়েছে যা আর কোনদিন পূরন হবার নয়! আমরা কিভাবে সহ্য করি এই অন্তর্ধান। কি রহস্য এর পেছনে। কারা করছে এসব? আইনশৃঙ্খলা রক্ষাকারীরা নির্বাক, সরকার নিশ্চুপ, জনতা ভাবলেষহীন। কাদের কাছে ফরিয়াদ জানাবে ঐ অসহায় পরিবারগুলো যারা এখন প্রিয়জনদের জীবিত ফিরে আসার বদলে তাদের লাশ ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন। দায়িত্বশিলদের আশ্বাস; এরপর ৪৮ ঘন্টা, ৪৮ দিন-মাসের বিরতি এরপর সবাই নীরব। অহর্নিশি কেবল কেঁদে চলেন বৃদ্ধা মা, শোকে নির্জীব পিতা, নবপরিণিতা স্ত্রী। আর সময়ের দেয়ালে আঘাত আঘাতে থেমে যাওয়া প্রশ্নবান সেই ছোট্ট মেয়েটির,"বাবা কখন ফিরবে?বাবা কখন ফিরবে????" কি জবাব দেবে এই সমাজ সে প্রশ্নের, কোন সাহসে সে মায়ের চোখ মুছতে যাবার ধৃষ্টতা দেখাবে। হত্যা,গুম,খুন অপরাধেরই একটি প্রকারভেদ। এটা সমাজে থাকতে পারে। তার অর্থ কি এই দিন কয়েকের বিরতিতে একার পর এক মানুষগুলো সব হারিয়ে যাবে আর আইনের রাখালেরা দায়িত্ব এড়িয়ে বিবৃতি দিয়েই যাবেন। এই যদি হয় রাষ্ট্রের ধারনা তাহলে এমন রাষ্ট্র আমরা চাইনা। তাহলে একে মানুষের দেশ নয়, হিংস্র আর মাংশাসী প্রানী সম্বলিত কোন বুনো জঙ্গল ঘোষনা করা হোক তখন আমরা আর বিচার চাইবো না।কিন্ত পরিবর্তনের ঘোষনা দিয়ে ক্ষমতায় আসা সরকার যদি একটি গুমের ঘটনারও জবাব দিতে না পারে তাহলে তাদের পদত্যাগ আমরা চাইতেই পারি।
জানি আমাদের লেখায় কারো কিছু আসবে যাবে না। আমাদের ক্ষীন কণ্ঠ এতো বড় কান অবধি পৌঁছবে না জানি। তারপরও অসহায় ক্রোধ নিবৃত করার ব্যর্থ চেষ্টা চালাই কলমের ঘায়ে কিংবা কি-বোর্ডের নির্বাক বোতামে। আমরা আমাদের দায়িত্ব তুলে দিয়েছি একদল হায়েনার হাতে। এখন আমাদের কান্নার রোল কেবল তাদের বিনোদনের আর দশটা উপায়ের মতই একটা উপায়। তাদের আশ্বাস আমাদের মৃতদেহগুলোর প্রতি শ্লেষ মিশ্রিত করুনার হাসি। দোষ যে আমাদেরই। আমরাই এদের উপরে তুলেছি। আর এখন এদের পা চাটতে আমাদের এত কিসের আপত্তি! আমি মেঘ আর তারমতো অনেক শিশুকে সান্ত্বনা দিতে চাইনা।তাদের বলতে চাই-তোমাদের মা-বাবা আর কোনদিন ফিরে আসবেন না। কেঁদে লাভ নেই। দুঃখ পেলে পাও তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তোমার বাপ মরেছে আমার কি? স্বরাষ্ট্র, পররাষ্ট্র বা প্রধানমন্ত্রীর তাতে কি আসে যায়? এ সমাজের কি দায় পড়েছে তোমার পিতৃহত্যার প্রতিবিধান চায়? যাও, দূর হয়ে যাও।

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×