ভাইয়া,
আপনার মন যে এত খারাপ আর সেটা এমন হারানোর বেদনায়- বড় দেরিতে দেখলাম।
ক্ষমা চাইবার ভাষা নেই, শুধু অনুভবে
কিছু অব্যক্ত , ব্যর্থ কোমল পাতা।
দেখা হয় নাই সমুদ্্রের মতই বিশাল হৃদয়ের এই মানুষটার সাথে অনেক দিন, তাই ..............
ভাইয়া, আপনি কি জানেন? যারা সমুদ্্রের কাছে যেতে পারে না তার উদার , গভীর, বিস্তৃত রুপটাকে দেখার জন্য, সেই সব অভাগা মানুষরা সমুদ্্রের মত মানুষ খোঁজে? তারা মানুষের মাঝেই পুরে নেয় সমুদ্্র দেখার সাধ?
আশা করি , লিখবেন নিয়মিত।
আর ভালো থাকবেন, খুব ভালো থাকবেন!!!
আপনার ছোট্ট অবুঝ বোন,
রাগ ইমন
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


