সূর্যের আলোটুকু-
মায়ের কোমল হাতের মত,
প্রিয়তমার রেশম চুলের মত,
আত্মজের মৃদু স্পর্শের মত,
কোমল থেকে কোমলতর আলিঙ্গনে লুটায় দিন।
আকাশের সজল সঘন মেঘ-
তৃষঞায় প্রতীক্ষ ীত শ্রাবনের মত
দহনে শান্তির শিশিরের মত
মধুর থেকে মধুরতর সান্তনা বিলায় অমলিন।
শীতল চঞ্চল উদাস হাওয়া-
দুঃস্বপ্নহীন ঘুমের মত
নব আনন্দে জাগরনের মত
দীর্ঘ খরার পর প্রস্ফুটিত অংকুরের মত
বইছে তোমার তরে, নিরলস, শঙ্কাহীন।
আমার খুব প্রিয় একটা গান গাইছি। লিংক তো দিতে পারি না, কথা গুলো (রবি ঠাকুরের) পাঠিয়ে দিলাম-
মন জাগ' মঙ্গলালোকে অমল অমৃতময় নব আলোকে
জ্যোতি বিভাসিত চোখে । ।
হের' গগন ভরি জাগে সুন্দর জাগে তরঙ্গে জীবন সাগর
নির্মল প্রাতে বিশ্বের সাথে জাগ' অভয় অশোকে । ।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


