somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর জন্মদিনে

২২ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠোঁট ফুলিয়ে আছিস , না? 12টা 1 মিনিটে কেন তোকে জন্মদিনের শুভেচ্ছা জানাইনি! আমিও যে তোর মতই অভিমানী! কেন ফোন রেখে চলে গেলি ময়মনসিংহ? আমি তোকে ফোন করে করে হয়রান!
তোকে সময়মত পেলে চলে যেতাম কোথাও, হয়ত দিনাজপুর, স্বপ্নপুরী । পঞ্চগড়ের গেস্ট হাইসটাও মন্দ না। ভাই বোনে বেশ হাত পা ছড়িয়ে রোদ মাখা যেত, নদীতে নেমে জম্পেশ গোসল হতো কিন্তু!!! আর গান গাওয়া, শোনার জন্য আমরা তো ........তোর গিটার , আমার গলা। রাতভর চাঁদের সাথে আবৃত্তি। ধোঁয়া ওঠা চা আর তোর প্রাণ জুড়ানো আলতো চুমু।
এবার হলো না, তোর ক্লাস শেষ হোক, ঠিক যাব!
অদি, জন্মদিন এলেই তুই ঢাকা ছেড়ে পালাস! আমার খুব কষ্ট হয়, তুই আমার কতটা আপন তুই জানিস? মা-বাবা নেই বলে তোর এত অভিমান? আমি কি তোর পর? আমার কে আছে? আমি জন্মদিন এলে মন খারাপ করি?
আমি মনেই রাখি না আমার কে কে নেই!!! যারা সামনে আছে , তাদেরকে ভালবাসতে বাসতে একদিন টুপ করে মরে যাব! তার আগে "ভালবাসতে বাসতে ফতুর হয়ে যাব"।
তোর জন্মদিনটা আমার কাছে বাংলার ইতিহাসে সবচে' গুরুত্বপূর্ণ দিন!! আচ্ছা বাবা, ঠিকাছে, আমার জীবনের ইতিহাসে!
তুই খুব ভালো করেই জানিস , দুনিয়াতে আঙুলে গুনে শেষ করে ফেলা যাবে, যে কয়জন পুরুষকে দেখে এখনও বুকের ভিতর শালিক নাচে, তুই তাদের একজন, তবে সবচে' প্রিয় একজন। যদি এখনও প্রশ্ন থাকে তোকে কতটুকু ভালবাসি, বলবো, মহাবিশ্বের সীমানা কোথায় রে?

অদি, তোর জন্মদিনে
-----------------

তখন আমার পকেট জুড়ে বড্ড টানাটানি
প্রিয়ম, তোর জন্মদিনও দিতেছে হাতছানি!
পাগল হয়ে উঠি আমি নিখাঁদ ভালোবাসায়
উথাল, পাতাল, চাতাল খুঁজি , নান্দনিকের আশায়!
শিল্পী তো নই, নই কবিও, নই তো তেলি কুমোর
এমন কিছু গড়ি না, যার থাকবে অনেক গুমোর!
অদি, তুই তো মস্ত মানুষ, প্রতিভা তোর তুল্য
জীব জগতে পাই না খুঁজে তাহার সমান মূল্য!
উপহারের সন্ধানে যাই পাহাড় ,অন্তরীক্ষে
আকাশ, সমুদ্্রকেও বলি, " দাও না কিছু ভিক্ষে"!
আমার তো আর নেই রে টাকা কিনবো চাঁদের জমি
যদিও ওটা যোগ্যতাতে তোর চেয়ে তো কমই!
কিংবা, ধর গে, পেতাম যদি সূর্যটাকে হাতে
নিদ্্বর্িধাতে দিতাম রে তোর আলোর অপেক্ষাতে!
কি কিনবো? কি খুঁজবো? কোনটা সবচে' দামী?
আমার কাছে আর কিছু নেই, শুধুই আমার আমি!!!

শুভ জন্মদিন অদি, আমার প্রাণের ছায়া...........আমার নিত্যমায়া!!!

ইমন আপু
ঢাকা
23।09।2006

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×