আমার নিক একটাই- ইমন সদা শুদ্ধ!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[ ব্লগের কোন এক ছাগুরাম (কৃতজ্ঞতা - মুখফোড়) আবিষ্কার করেছে যে মনরো আর মামু নাকি আমারই অন্য নিক। তার একটু বুঝা দরকার, ছন্দ জিনিস টা কি, মানে যখন আমি লিখি। যে কোন শিশি বোতলও বুঝবে কোনটা আমার লেখা- তবে ছাগুরামরা মনে হয় ছন্দকানা! লেখাটা এই ব্লগেই পূর্ব প্রকাশিত]
আমার এই বসতখানি
ধূসরী রইলো ধুলায়
ছিলো মন গন্ধবিহীন
বেতালা ছন্দ দুলায়!
ছিলো সুর, স্বর ও ধ্বনি
তবু যেন হয় না সে গান-
সে মধুর পরশমণি
খুঁজিছে ফেরারী প্রাণ!
হঠাৎ এই বালুর ভূমে
দিলে ডাক কে ফালগুনি?
যেন কেউ ছিলাম ঘুমে,
জেগেছি, এই এখনি!
অগোছাল দিন দুপুরে
পেল যেই ছন্দ তোমার
সহসাই উঠলো বেজে
কাহারবা, দাদরা, ধামার!
দেখি ঐ নিপুণ হাতে
নিয়েছ দু'হাত আমার
সদা তাই ছন্দে বাজে
হৃদয়ের তবলা আবার!
নিরবও বাজতে জানে
শেখালে নতুন সুরে
ভাষাহীন গান শুনিয়ে
দেহ, মন , অন্তঃপুরে!
ঢাকা, 2004
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,...
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন