তাকে কখনো কালো লাগে, কখনো সাদা।
মৃত্যু বালকের সব কটা ঝাকড়া চুল
'উফ' শব্দে কপাল ত্যাগ করে। "নির্ভুল
মৃত্যু মানে হলো মৃত্যু! এত বোঝার কি আছে, ভাই?"
শুনে আমি শেক্সপিয়ারীয় কৌতুকে হেসে গড়াই!
আমার বুক ফেটে যতটা রক্ত ঝরে; তাকে
বালক রঙ বানিয়ে কবজি ডুবিয়ে ছবি আঁকে!
আমার চোখের মণি যতটা স্থির, মৃত, নিরব;
বালক তাতেই খুঁজে পায় উপযুক্ত ক্যানভাস সব!
আর , আমার ত্বক, যা কখনোই ছিল না উগ্র,
যা প্রতিনিয়ত রক্তক্ষরণে এখন শ্বেতশুভ্র-
বালক তাকেই দেখি পরম যত্নে 'পবিত্র' বলে!
যাক, শেষ পর্যন্ত , এক বার তো মুগ্ধ হলে!
মৃত্যু, তোমায় ধন্যবাদ!
এখন,
কোন নেই বিবাদ!
[ মৃত্যু , তুমি পুরুষ নাকি? ! কথা দিয়ে আসো না কেন?]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


