এখনো হিম হলে মেয়েবেলা রোদে ফেলে রাখি ...
২৫ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[ শিরোনামের জন্য কৃতজ্ঞতা- হযবরল, আর স্ম ৃতি গুলোর জন্য বাংলা মাকে........ আমার হারিয়ে ফেলা নিষ্কলুষ কষ্টের খেরোখাতা]
খেলার বাটি, এঁটেল মাটি
সর্ষে রাঙা বুকের আইল
ধানের জমি, আখের আড়াল
বন্ধু তুমি আইবা কাইল?
ঢোলের কাঠি, মিষ্টি লাঠি
কড়াই চেখে চাটাই গুড়
ঝোলার পিঠে, রসের ঘড়া
গোলক বুনে চালের কুড়
চালতা তলা, বকুল বিথী
তেতুল পেড়ে , লবন কই?
তেওড়ি টেনে, বাঁশের বনে
ঘুঘুর ডাকে , ঐ বাবুই!
কইয়ের কাঁটা, বুড়ির ঝাটা
দাদীর পানে ভাগ বসাই
ছাগল ছানা, পুঁটির পোনা
বৃষ্টি হলে , খিচড়ি খাই!
কচুর পাতা, কলার মোচা
লজ্জাবতী চুম দিলে,
কাকের ডাকে , শালিক নাচে
পদ্ম ফোটা মন ঝিলে!!!!!
ঢাকা
25/ 09/ 2006
ঐ সব মানুষের জন্য যারা আমার মত শহরের পিচে খোঁজে সোঁদা মাটি
আর ঘুড়ি নাটাই এর সরল প্রেম, খেজুর রসের কুয়াশা ভোর!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।
দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।
ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে...
...বাকিটুকু পড়ুন
বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও...
...বাকিটুকু পড়ুন
(শালবন ভ্রমণ)২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮
এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।
ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।
পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২

আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের...
...বাকিটুকু পড়ুন