তোমারে দেখে মনের মাঝে কেমন একটা ভাব আইসে
সেই ভাবটা জাইত্ত্যা ধইরা আমারে মনে হয় পাইসে
ভাবতেই আসি ভাবতেই আসি, ভাবের চাবি খুললো বলে
খুইলা যদি চইলা যায়, তাইলে কইলাম ভাসুম জলে
আরে না না, নয়নের না, ছোটঘরে যাইতে হবে
কখন থেইকা বইসা আছি, কোবতে তোমায় পাইতে হবে
তো, দেখি যে তুমি আইসো, ভাবও তখন আসি আসি
যেমন গান আসার আগে গাতকে দেয় শুকনা কাশি
তো, সেরম একটা ভাব দেখি আইসা গুতায় আঙুল কোনে
আইসো, লিখি ছড়িতা একখান, "বাদাম খাবো নিপোবনে"
বাদাম খাবো , খোসা ছেড়ে, নিপার সাথে চিপায় বসে
আসে পাশের ঘাসের বনে পিপড়া যখন বেড়ায় চষে
তাপর ধরো, নিপা যদি , বাদাম গুলো ছড়িয়ে দিয়ে
চটপটি ওয়ালাকে দেখে , ওই ফুচকা , ওঠে চেচিয়ে
সেটাও ধরো লিখে ফেলবো, কারন কাব্যটা খুব সিরিকাস
নোবেল টোবেল আসতে পারে , একুশে, আনন্দ, যা কিসু খাস!!
তোমাকে দেখেই মনে হইলো , বাদাম নিয়ে লেখা দরকার-
লোডশেডিং -এ নিপারা আর বাদাম খায় না, বোঝে সরকার?
ইতি
সিরিকাস লেখিকা ইমন মুড়ি -চানাচুর [ খৈ আম কই পামু?
]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



