মহুয়ার গন্ধে মাতাল!
কত বিকেল, কত পূর্ণিমা রাতি,
বিনিদ্্র রজনী আর ধূসর প্রভাতি
কেটেছে অনন্ত প্রতীক্ষায়।
ওরা ফেরেনি।
নীড় ভাঙা পাখিদের মতন,
ফিরে আসেনি ওরা স্ম ৃতির শ্মশানে ।
বাগানের গোলাপ চারাকে মাড়িয়ে
যারা হারিয়ে গিয়েছিল রাতের গহবরে,
বুকে শেকড় ছেড়া ব্যথা ছিল যাদের সঙ্গী
তারা আর আসেনি ফিরে দিনের আলোয়।
জমাট রক্তে পা ফেলে তারা ফেরেনি সেই উঠোনে
যেখানে হায়েনারা করেছে উৎসব আদিম উল্লাসে!
হায়েনাদের খুঁজে ফেরে যারা -
ফেরেনি আর, শৈশব নিবাসে!!
ঢাকা
11।02। 1993
রাত 3:30
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



