somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় গান , প্রিয় দর্শন , প্রতি ভোরে আওড়ানো!

০৮ ই জানুয়ারি, ২০০৭ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ভোর , ঘুম থেকেই জাগি আর অবচেতন থেকেই জাগি না কেন, শুরু হয় পৃথিবীতে আমার সবচেয়ে পছন্দের দুটো কাজ দিয়ে ।
এক হলো নামায পড়া আর তারপর সুরের সাধনা। সারেগামা নয়, আমার প্রিয় কিছু গান গাই, প্রতি ভোরে। বড় পবিত্র সেই প্রারম্ভন!

আমাকে মাঝে মাঝে আমার পরিচিতরা প্রশ্ন করে , নামায পড়ো কেন? বাড়িতে কোন বাধ্য বাধকতা নেই। কেউ ভয় দেখায় না। দোযখের । কেউ লোভ ও দেখায় না [ ছিঃ] , বেহেস্তের । আমি এই দুটো জায়গা নিয়ে মোটেই বিচলিত নই। আমার অনুভূতি খুব সহজ এবং সরল। "ভালো লাগে, তাই পড়ি"। আর কোন যুক্তি নেই। আল্লাহকে ডাকার জন্য ঘটা করে পাঁচবার বসতে হবে কেন, এইটা আমার কাছে একটা আজব কেরফা! সারাক্ষনই তো কথা বার্তা বলি। এত সেবার লাইন না যে পট করে কেটে যায়। দিনে পাঁচবার ডায়াল করা লাগে। নিয়মটা হয়তো যারা ভুলে থাকে , তাদের জন্য! নামায পড়ে উঠার পর মন, শরীর কেমন ফুর ফুরে হয়ে যায়। ইউফোরিয়া পেয়ে বসে আমাকে। দারুন মজা লাগে। এই সময়টা গান গাওয়ার জন্য "নিখুঁত"।

আমার প্রিয় কিছু গান আছে । বেশির ভাগই রবীন্দ্রনাথের পূজা বা প্রেম পর্যায়ের গান। এই জায়গাটাতে রবি বাবুর আসল কেরামতি। একই গান, প্রেমিক অথবা স্রষ্টা , যে কোন কাউকেউ নিবেদন করা যায় । এই রকম কোন গান, যেন প্রকৃতির সাথে মিশে যাওয়া । একবার একটা ছবি দেখেছিলাম। অনেক উঁচু পাহাড়ের চুড়ায় , একেবারে প্রান্তে একটা মেয়ে ধ্যানস্ত। সূর্য উঠছে । ক্যাপশন ছিলো , "টু বি ওয়ান উইথ দা ওয়ার্ল্ড"। এই গান গুলো গাওয়ার সময় মনে হয় , আমি , প্রকৃতি আর স্রষ্টা- মিলে মিশে একাকার।

এই রকম একটা তুলে দিলাম - ভোরের সংগীতঃ

অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে-
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে।।
জাগ্রত করো , উদ্যত করো, নির্ভয় করো হে ।
মঙ্গল করো , নিরলস নিঃসংশয় করো হে ।।
যুক্ত করো হে সবার সঙ্গে ,মুক্ত করো হে বন্ধ ।
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ ।
চরণপদ্মে মম চিত নিস্পন্দিত করো হে ।
নন্দিত করো , নন্দিত করো, নন্দিত করো হে ।।

ঢাকা
৮ই জানুয়ারী ২০০৭
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৮
৩২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে কাঁদছে মাথা খুঁটে। 

কত কাজই... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: বালির নীল গোলকধাঁধা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:১২



কুয়ালালামপুর অপারেশনের ঠিক সাতদিন পর। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের ‘নগুরা রাই’ আন্তর্জাতিক বিমানবন্দরে যখন একটি প্রাইভেট চার্টার্ড বিমান ল্যান্ড করল, তখন বালির আকাশ জুড়ে গোধূলির রক্তিম আলো।

বিমান... ...বাকিটুকু পড়ুন

যদি কামের কাম না হয়, সংখ্যা দেখলে বিগাড় ওঠে

লিখেছেন অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২



বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...

এখন ডাক্তাররা... ...বাকিটুকু পড়ুন

তুমি কার জন্য বাঁচো? কীভাবে এ-আই দিয়ে কভার সং তৈরি করি?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:৩৩

প্রথমত, এ-আই দিয়ে গান তৈরি করা অনেক সহজ। আপনি নিজে কোনো লিরিক না লিখে, কোনো সুর তৈরি না করেও এ-আই-তে প্রম্পট দিয়েই গান তৈরি করে ফেলতে পারেন। তবে সেটা আপনার... ...বাকিটুকু পড়ুন

পলাশবাড়ীর মূর্তি বিতর্ক, ধর্মীয় স্থাপনার আড়ালে কি অন্য কোনো নীলনকশা?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২০ শে জুন, ২০২৬ দুপুর ২:১৪

সাম্প্রতিক ভূরাজনীতি ও জাতীয় নিরাপত্তার সমীকরণে হাইব্রিড ওয়ারফেয়ারবা অপ্রতিসম যুদ্ধকৌশল এক নতুন মাত্রা যোগ করেছে, যার প্রধান লক্ষ্যবস্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ সামাজিক ফাটল ও অননুমোদিত কাঠামোর মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব নিয়ন্ত্রণ করে... ...বাকিটুকু পড়ুন

×