একটু দূরে গিয়েই
আবার ফিরে ফিরে আসি !
ভালোবাসায় খুব দরকার
থাকা পাশাপাশি ।
এরকম আর কোরো না। দোহাই !
রাত ভর জাগিয়ে রেখে দিনভর ঘুমভান ! অযাচিত সকল চিঠির আপাদমস্তক আকন্ঠ পান।
অযথাই কষ্ট দেওয়া । তার চেয়ে পাশ ফিরে শোও। একটু দেখি না তোমার ভাঁজ হীন পিঠ!
হাতের ব্যাগটা গুছিয়ে নিয়েছ? আলতো মেখেছ শৈত্য নিরোধক?
যাও। পিছু ফিরে বার বার , পথটুকু মাড়িয়ে যেও। আর সিগারেট দুটো কম খেও!
দেখো, তোমার মুঠোফোনে কেমন পুরে নিয়েছ মুঠোয় আন্দোলিত সব বসন্ত।
আমাকেও ছাড়িয়ে গেলে । আজ রাতে ঠিক..............তোমার চুলে বৃষ্টির গন্ধ ।
এরকম জল চোখে তাকাবে না। একদম না।
বাইরে বেলী ফুটেছে? তাহলে ঢেকে রাখো না কেন নির্লজ্জ গাল দুটো? দেখলেই দাঁত বসাতে ইচ্ছে করে!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


