বড় বেশি ভাবি !
সারাংশ লিখতে লিখে ফেলি ভাব সম্প্রসারন।
একটা মাত্র কষ্টকে আলো দিতে গিয়ে
রচে যাই দুঃখের সাত কাহন।
কবিতা লিখবো না বলে পণ করি ।
রচনা কি প্রবন্ধে কাব্য এসে নামে ।
নারী হবো না মানুষ হবো -
যতবারই ঘৃণা ভরে নিজেকে বদলাই ;
না নারী , না মানুষ , মাঝামাঝি কোথাও এসে থামে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



