বার বার ব্যর্থ হয়েছি বলে
খুব সফল তোমার দিকে হাত বাড়াতে দ্বিধা হয় ।
ভালোবাসি বলতে আত্ম অহং এ বাজলো খুব !
তুরন্ত বদলে নিয়ে "ভালো লাগে মনে হয়" -এ
লুকিয়ে ফেলি নিজেকে ।
আত্ম ধিক্কারে ডুব দেই, ডুব ।
অবশ্য তুমি ঘুরিয়ে পেঁচিয়ে
বুঝিয়ে দিয়েছো নিরব প্রহসনে ।
এমন দুরত্বে ভরসা নেই তোমার-
এই ঠোঁট , এই চোখ , হৃদয়ের কোমল নিবেদনে ।
সেদিন থেকে আমিও সন্দেহ করি আপন হৃদয় ।
যাতে "তুমি" রাখো না বিশ্বাস,
সে কোরআন হলেও আমি মানবো কেন?
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



