পা হড়কে পড়লো ছেলেটা
ভর দিন দুপুরে ।
শার্ট ছিড়লো নিমিষেই
হা মুখ হলো জুতোটা
রক্তারক্তি পা ছড়ে ।
তা'পর ছেলেটা শাপ-শাপান্ত করলো কাজলের
রাস্তাটা নির্ঘাত দুই নম্বরী , নিশ্চিত সে ফের
জুতোটাও নকল চামড়ার , মুচিকে দিলো গাল
আশে পাশে কেন হাসপাতাল নেই, সব " শালা , বাল "।
অথচ দোষ হলো না একবারও আমার চোখের -
হাসতে গিয়েও পারি না তাই । দিনটা শোকের !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


