আমি ভয়ে ভয়ে ভালোবাসা নিয়ে গিয়েছিলাম তার কাছে
সহস্র মাইল দূর থেকে সে বুঝেই ফেললো , " সব প্যাঁচাল"।
আমি চোখ ভরা অশ্রু নিয়ে গিয়েছিলাম তার কাছে
আমার বুকের রক্ত দিয়েই সে লিখে দিলো , "মেয়েদের ছলভরা চাল!"
আমি না পেরে চিৎকার করেছিলাম , আমাকে মুক্তি দাও, মৃত্যুর কাছে!
সে অবলীলায় হেসে বলেছিলো , " এই সব নাটক আর কত কাল?"
আমি তারপর থেকে আর কাউকে বলি না ভালোবাসার কথা ।
আমি তারপর থেকে আর কাউকে দেখতে দেই না সীমাহীন ব্যথা।
আমি তারপর থেকে বেঁচে থাকি অন্য কারো জীবনে , ভালো থাকার ভিড়ে
আমার শরীর খুঁটে খায় হাজার আহত পাখি , কেউ থাকে , কেউ যায় ফিরে।
আমি চাইতে ভুলে গেছি , বলতে ভুলে গেছি , মরতে ভুলে গেছি । নিরবতায়,
মানুষ বলেই ওরা " বেপরোয়া , অহংকারী , ভীষন অ-নারী " অমানুষ খুঁজে পায় ।
আমার একটা পাখি আজ মরেছে ।
আমার বন্ধু ছিলো পাখিটা ।
তোরা ধূপ , চন্দন বেশি করে দিস ।
কষ্ট পুড়বে।
কষ্ট পুড়বে।
গন্ধ নাকে এলে ওদের শ্বাস কষ্ট পাবে।
ওরে , তোরা ঘি দেখে কিনিস
ভালোবাসার প্যাঁচাল না।
কষ্ট নামক ভড়ং না।
নয় মৃত্যু নামক কোন মিথ্যা কামনা-
না রে, খাঁটি ঘি, একটু বেশি করে ঢালিস ।
ওরা না জানুক , আমি জানি ।
কষ্টের খাঁটি গন্ধে , কারো কারো মন পুড়ে যায় ।
---------------------------------------------
[link|http://www.esnips.com/doc/79dbc804-941a-4115-9f7f-6f3aa6501b32/15-Track-15|Avwg
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




