কাশীনাথের কাশী -গয়া যাত্রার মত
ধূপ-চন্দনের গন্ধভরা পথযাত্রা ।
তেমন ভাগ্য কই আমার ?
তবে শৈশবে বকের ডানা দেখে
শখ হয়েছিলো , 'মেঘ' হবো।
অমন আকাশ ছোঁয়া হয়নি জীবন ।
মধ্যম মানের বিত্ত বৈভবে পিন্ডি অন্বেষণ।
গিলোটিনের নিরব হুংকারে
ছাড়া পড়লো কাব্য , নৃত্য , সুর !
তা'পর মেঘ টেঘ ভাবিনি আর ।
তীব্র নীল চমকে দিলে -
মনে পড়ে গেল একদিন শরতে
কি যেন নাম, সাদা ফুল তুলেছিলাম !
বৃষ্টি তো ভেজায়নি মরু গ্লানি
তবু তোমার আকাশ দেখে
চোখ বুজলেই ভাবি , মেঘেদের হাতছানি !
[link|http://www.somewhereinblog.net/Arif-Jebtikblog/post/28702772|GB
এক টুকরো আকাশ দেখে এগিয়ে এলাম ।
কাশীনাথের কাশী -গয়া যাত্রার মত
ধূপ-চন্দনের গন্ধভরা পথযাত্রা ।
তেমন ভাগ্য কই আমার ?
তবে শৈশবে বকের ডানা দেখে
শখ হয়েছিলো , 'মেঘ' হবো।
অমন আকাশ ছোঁয়া হয়নি জীবন ।
মধ্যম মানের বিত্ত বৈভবে পিন্ডি অন্বেষণ।
গিলোটিনের নিরব হুংকারে
ছাড়া পড়লো কাব্য , নৃত্য , সুর !
তা'পর মেঘ টেঘ ভাবিনি আর ।
তীব্র নীল চমকে দিলে -
মনে পড়ে গেল একদিন শরতে
কি যেন নাম, সাদা ফুল তুলেছিলাম !
বৃষ্টি তো ভেজায়নি মরু গ্লানি
তবু তোমার আকাশ দেখে
চোখ বুজলেই ভাবি , মেঘেদের হাতছানি !
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




