সুমনা প্রতিদিন শাড়ি পড়ে না অফিসে । তাই সামান্য সাড়া পড়ে গেলো আজকে । চারিদিক থেকে ,
" আরে আপা! দারুন লাগছে তো আপনাকে !"
শুনে খুব বেশি রকমের খুশি হতেই পারতো সুমনা । যদি না পরের বাক্যেই শুনতে হতো কি ভয়ানক কালো হয়ে গেছে মাত্র 2 সপ্তাহেই । এত অল্প বয়সে অবিবাহিত একটা পাকনা মেয়ে সাড়ে চারশ' স্টাফের উপর ছড়ি ঘুরায় ! সুমনা বোঝে , তাঁকে নিয়ে গোপন অনেক অফিস পলিটিক্স হয় । কিন্তু সামনাসামনি কোন খুঁত সে কখনো রাখে না বলেই , সামান্য কোন অস্ত্র পেলেই হলো , কেউ কেউ উঠে পড়ে লাগে তার পিছনে।
সুমনা সপ্রতিভ , চটপটে আর দারুন পেশাদারী মনভাব বজায় রাখা মেয়ে । নইলে বাঘা বাঘা লোক জনকে পেছনে ফেলে আন্তর্জাতিক সংস্থায় চাকরীটা তার হতো না। কারো খোঁচার জবাবই সে দেয় না ।বরং হাসতে হাসতে বলে ,
" জানেন না ? Black is the new white. The it color of today!।"
ভাবতে খারাপ লাগে , কিনতু সত্যি কথা হলো ,সুমনা নিজেও জানে "কালো মেয়ে হওয়ার" যন্ত্রনা। "রোদে ঘুরছিস যে ! রং ময়লা হয়ে যাবে তো " - এই নিত্য সাবধানবানী তার কানে কি আসেনি সারা শৈশব জুড়ে ? সুমনা অবশ্য পাত্তা দিতো না। আব্বুর কথা মত "যা কিছুই করো , তাতে সেরা পরিশ্রমটা দেওয়া চাই।" - এই বেদ বাক্য মেনে দেদারসে ঘুরেছে রোদে , বনে বাদাড়ে ।
খেলাধুলায় চাম্পিয়ান ছিলো । স্কুলের সর্বকনিষ্ঠ হাউস মনিটর হিসেবে মার্চ পাস্ট করলো যেদিন , পাতিলের তলার মত কালো মেয়েটাকে কি হীরকখন্ডের মত উজ্জ্বল বলেনি সবাই! এই যে 2 সপ্তাহ ধরে রোদে , বৃষ্টিতে ঘুরে ঘুরে রিসার্চের ডাটা কালেকশন করলো সুমনা , ও কি জানতো না চেহারার কি বারটা বাজবে ! গায়ের রং রক্ষা করার চেয়ে নতুন হিসেবে সবার কাছে কাজের দক্ষতা প্রমানটাই বেশি জরুরী মনে হয়েছিলো সুমনার । যদিও সাধনা আপা বার বার বলে দিয়েছিলো,
" আপনার না বিয়ের পাত্র দেখা চলছে ? রিসার্চ পরে , আগে নিজের দিকে মন দেন।"
সুমনা এই সব মানসিকতার কি জবাব দেবে ভেবে পায় না। সাধনার সাথে তার মোটামুটি খাতির আছে । মহিলাকে পছন্দ তার দারুন শক্তিমান , বেপরোয়া চরিত্রের জন্য । একটু ঠোঁট কাঁটা । কিন্তু সত্যি কথা বলতে কখনো পিছপা হয় না। মাঝে মাঝে চেহারা কিংবা ফিগারের আসলে কতটুকু গুরুত্ব দেওয়া উচিৎ নিয়ে তর্ক বাঁধলে সাধনা খালি হাসে । তাতে যোগ দেয় শাহানা আর দিনা । দুজনেরই মত হচ্ছে , সুমনা কথা বলে একটা আদর্শের জায়গা থেকে । সবার সাফ কথা , চেহারা বাদ দিয়ে মন নিয়ে মাতবে ?
" সুমনা , ছেলেদের আপনি চেনেন না।"
সুমনা কিছুতেই ভেবে পায় না । বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে চুটিয়ে রাজনীতি করলো । গ্রামে গ্রামে গিয়ে গণ জাগরনের আন্দোলন করে বেড়ালো । যারা পাশের ব্যক্তিটি মেয়ে না হাতি-ঘোড়া ভাবে নাই কখনো। কতদিন বাসে আসা যাওয়া করতে গিয়ে কোলে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে । ওরা কেউ কি তাহলে ছেলে ছিলো না? সুমনা ভাবতে চেষ্টা করে । ছেলে গুলো পরে যাদের বিয়ে করেছে , সেই সব মেয়েরা কে কেমন। মানুষ নাকি মেয়েমানুষ - কাকে বিয়ে করেছে তার প্রগতিশীল বন্ধুরা
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




