আমার বোনও নাই , ভাই ও নাই।
আর চৈত মাসের যা বাতাস .........ছ্যাঁকা জ্বলুনি!
তবু বিকেল গুলোতে কেউ এসে বসে ।
আমি শর্মার অর্ডার দেই ।
মরণ কামড় বসিয়ে সে হাসে !!
আপনার রান্নার হাতটা কিন্তু.........
দাঁত আর জিহবার নিষ্পেষনে হারিয়ে যায় নাগরিক ভালো লাগা ।
আমি তবু খুশি হই ।
কফির অর্ডার দিয়ে ফিরে এলে টেবিলে পাই সাদা কাগজ ।
প্রেমপত্র নয় , নেহায়েত পুরুষালী জবান ।
" বিলটা দিয়ে দিও সুনয়না ।
পাশের টেবিলের মেয়েটা বেরিয়ে গেলো তাই আমিও গেলাম ।
আর পার্স থেকে 10টা টাকা নিয়েছি ,
বিড়ি খাব!"
কেউ কেউ ভালোবাসার ব্যাংকিং ভালো বোঝে ।
তার কাউন্টারে দেনের সাথে লেনটাও চলে।
আর যারা এটি এম মেশিন , পিন কোডে ভুল না হলে শুধু দিয়ে যায় !
কিছু না পেলেও , এদের ঘর গুলো শীতাতপ নিয়ন্ত্রিত !!!
[ এইটা কবিতা না , চোখের ডাক্তার দেখান]
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




