একটা ছেলে শরীর খুঁড়ে বের করেছে ভালোবাসা
একটা ছেলে পণ করেছে পুরবে সে তার মনের আশা
রিনয় (নিল আকাশের দুঃখ) গত ৪ঠা অক্টোবর জানিয়েছে পরের দিন ডাক্তারের কাছ থেকে সমস্ত ফলাফল জানতে পারবে। তারপর আজ পর্যন্ত কিছু জানা গেলো না । কি বলেছে ডাক্তার? নাড়ি ছেড়া ধন মায়ের নিজের শরীর ছিড়ে মাকে বাঁচাতে চাইছে । তার স্বপ্ন পূরণ হবে নিশ্চয়ই?
একটি ছেলে শরীর খুঁড়ে খোঁজ করে যায় সঞ্জীবনী
ভাগ্যদেবীর রাশ টেনে সে চায় থামাতে মরণধ্বনি
নিজের কএটা কিডনী দিয়ে বাচ্চা ছেলেটা যে করেই হোক মাকে ধরে রাখতে চাইছে । অনেক ব্যাপার আছে এর ভিতর । শরীরে শরীরে সব কিছু খাপে খাপে মিলে যাওয়া চাই। দুইজনের শরীরই যথেষ্ট সবল হওয়া চাই। একজনকে হারাতে হবে তার সদাসক্রিয় অঙ্গ আর আরেকজন এর শরীর গ্রহন করতে চাইবে না নতুন কিছু । দুজনেই দারুণ বিপদে । আশঙ্কা দু’জনকে নিয়েই ।
একটা ছেলে ভীষণ ছোট, সদ্যজাত ফুলের কলি
একটা ছেলে ভোর না হতেই বলছে যেন, এখন চলি?
এই ছেলেটা জানে নাত , দেখেই নিত জীবনটা কি
এই ছেলেটা এই না এলো , এখনো তো অনেক বাকি!
সারাজীবন একটা সুস্থ সবল জীবন যাপন করে একটা অঙ্গ হারাতে কেমন লাগে তাত জানি না , কিন্তু তাতে কিছু সান্তনা নিশ্চয়ই থাকে ! হয়ত ঐ যে যেবার ফুটবলের মাঠে দারুন একটা কিক মেরেছিলাম কিংবা ঝাপিয়ে পেরিয়েছিলাম গ্রামের নদীটা – এই সব ভেবে আশ্বস্ত হওয়া যায়। দুরন্তপনায় ভরা কৈশোর , যৌবন ! আহা যৌবন ! বাধাহীন, নিয়ন্ত্রনহীন , স্বাধীন । ছুটোছুটি , হুটোপুটি করে জীবনকে চেনা । পায়ে পালক লাগিয়ে উড়ে বেড়ানো। এটা খেয়ো না, ওটা কোরো না , এদিক মানা , সেদিক মানা , রাজ্যের ওষুধ পত্তর গিলে টুকুস টুকুস করে এক একটা দিন পার করে দেওয়া – এত হলো থুত্থুরে বুড়োদের জীবন । কত্ত রকম নিষেধ বানী। হয়ত রিনয় ছেলেটা তবু ঐ জীবনটাকেই বেছে নিচ্ছে , এই এত্তটুকুন বয়সে । মাকে সে কিছুতেই যেতে দেবে না যে!
এই ছেলেটা ফোটার আগেই কেমন যেন বুড়িয়ে গেলো
এই ছেলেটা পথে বসেই কেমন যেন আকাশ ছুঁলো
এই ছেলেটা হেসে খেলেই বদলে নিলো নিজের নদী
মায়ের জলে সিক্ত স্নেহ বইছে সেথায় নিরবধি
মা যার নেই সেই তো বোঝে আকাশ সমান শূণ্যতাকে
এই ছেলেটা উলটে জগত তাই তো মাকে আগলে রাখে
মায়ের এমন যোগ্য ছেলে , সেলাম তোমায় , হাজারটা নাও
দুঃখ ভুলে প্রতিক্ষীত সূর্য হয়ে আগুন জ্বালাও!
আমার সমস্ত অস্তিত্ব দিয়ে আমি চাইছি রিনয় তার মাকে বাঁচিয়ে দুজনেই সুস্থ হয়ে ফিরে আসুক। মানুষ বাঁচানোর কারিগর হোক এই মাকে বাঁচানো সুর্য সন্তান । তুমি নিশ্চয়ই পারবে রিনয় । সূর্য হয়ে উঠবে ফুটে অন্ধ করা ঝড়ের রাতে !
এক সন্তান আর তার মায়ের জন্য ভালোবাসার জয় হোক!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৪টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।