আহেন, একটা বিতর্কিত বিষয়ে কথা বলি। আমি নাস্তিক ও না আবার আস্তিক ও না। আমি শুধু আমার প্রশ্নের জবাব চাই। এই যে কোরান মানুষ কে লোভ দেখায় যে ইহকালে ভাল থাকলে পরকালে হুর পরী পাওয়া যায়, খুব সুখে দিন গুজ্রান করা যায়, অথবা, গীতার আদেশ নিষেধ মানলে স্বর্গে যাওয়া যায় ...সুখে দিন গুজ্রান করা যায়, (গীতায় কোথাও লেখা নাই, হর পরী পাওয়া যাবে)। ওইগুলা সব দেবতাদের পারসোনাল সম্পত্তি । কেউ কি পরকাল দেখেছেন, অথবা কেউ কি কখন বলতে পেরেছে যে আসলেই ভাল থাকলে এইসব পাওয়া যায় কিনা?
ধরুন, একজন খুব ভাল ছিল, কোন পাপ কাজ করত না, আরেকজন খালি পাপ কাজ ই করত। কেউ কি প্রমান সহকারে বলতে পারবে , কার কি অবস্থা মরার পর?
আমি যেটা বিস্বাস করি তাহলে মানুষের কর্মের ফল তার জীবিত কালেই সে পেয়ে যায়। এর জন্যে হুর পরীর লোভ দেখায়ে লাভ নাই ।
সবাই ভালো থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


