ঘোরলাগা অন্ধকার-
ঘোলাটে বাতাসে ফোঁফানির শব্দ,
হাজার দরিদ্র্য আর শিকলের প্রেম-
বাংলাদেশ আক্রান্ত....
মিতুর ছেলেটা থেঁতলে গেছে,
সে ছেলেটাকে বুক ছাড়া করেনি-
চেপে জড়িয়ে আছে.
গুমোট অন্ধকারে বাতাস নেই-
আকাশও দেখা যায়না,
জোয়ান ছেলেটা পাথরে চাপা-
তরুনী মেয়েটাকে দেখা যাচ্ছে না,
চাপা পড়ে যাবে মিথ্যে ওয়াদা-
চাপা পড়ে যাবে মিথ্যে আশ্বাস-
লাল ফিতের বায়না.
সামান্য কিছু কাবযাবে, সব চাপা পড়ে যাবে,
বুঝবে মুখোশ একদিন-
যেদিন হারাবে.
যাদের হাতে ছিল দায়িত্ব-
তারা যে মুখোশে অভ্যস্ত.
যদি একবার বুঝতো তারা-
বরফ গলেছে আজ,
বুকে ক্ষোভের অনল-
বুঝতো তারা জীবন কি,
আমরাও দেখতাম-
মুখোশের চোখে জল.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




