কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম-
জেগে উঠতেই দেখলাম, চারপাশে অজস্র মানুষ.
একই রকম-
ভিন্ন অভিব্যক্তি,
আমি ঘুরে দাড়াতেই, তারা পেছন ফিরলো-
কেউ পাশ থেকে সামনে এলো.
আমি সামনে এগিয়ে যেতেই সমান্তরালে অনেকে সামনে গেল.
আমি আমার সামনাসামনি হলাম-
আমার কিছু আমিকে পেছনে রেখে আসলাম-
যেন পুরোপুরি এক সত্য অসত্যের বিতর্ক.
বিচার তখনি সহজ যখন-
বিবেক এক কঠিন আয়না,
যাকে হিরে দিয়েও দুভাগ করা যায়না-
আমি দরজা খুলে বের হয়ে আসলাম-
সবাই আয়না দিয়ে এ ওর মুখে আলো মারছে-
আমি হেসে আবার দরজা বন্ধ করে দিলাম.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




