somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রঙের রঙচটা গল্প

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ বড় বর্ণচোরা স্বভাবের প্রাণী । ক্ষণে ক্ষণে রঙ বদলায় । কিংবা আসলে তাকে এক রঙ থেকে আরেকরঙে নিয়ে যাওয়া হয় । নিয়ে যাওয়া হয় কারন এর পিছনে কোন রহস্যময় অস্তিত্বের রহস্যময় স্বার্থ আছে হয়তো!!

সেদিন আমার এক কালো রঙ মানে যার মনের রঙ কালো এমন মানুষের সাথে কথা হল। উনার জীবনের উদ্দেশ্য হল উনি বেঁচে থাকা অবস্থায় করা সম্ভব এমন সব পাপ করে দেখতে চান! তারপর আমার মনের রঙ ও কালো হয়ে গেল!! কেন জানি মনে হতে থাকলো কোথায় যুক্তি আছে, যেখানে আমার জীবনের কোন উদ্দেশ্য নেই সেখানে পাপ করা উদ্দেশ্য খুব খারাপ না!! কালোর পড়ে অব্যাবহতি ভাবে আসে সাদা রঙের সংস্পর্শ । উনি শুনালেন মানব জীবনের ধ্রুব প্রশ্নাবলী , আমরা কোথা থেকে আসছি? কেন আসছি?আমরা কোথায় যাচ্ছি?? বেঁচে থাকার তাৎপর্য কি?

সাদা কালোর মিশেলে আমি হয়ে গেলাম ধুসর। বিষণ্ণতার রঙ ধুসর। নীলু হঠাত কোত্থেকে দৌড়ে আসলো, এসেই হাঁপাতে হাঁপাতে বলল, “চল, তাঁতকুটিরে যাব!! একটা তাতের নীল শাড়ি কিনবো!” আমি বললাম, দেখত, আমার চোখে কি পড়েছে??! জ্বালাচ্ছে খুব! আমার বিষণ্ণতার ধূসর ওর উচ্ছল রঙে ঢুকে গেল! দুজনের ধূসর ধূসর মিলে হয়ে গেল নীল!

মনের রঙ নীল হলে আকাশ দেখার নিয়ম । আমরা নদীর ধারে গিয়ে বসলাম । নীলু শুন্য চোখে আকাশের দিকে তাকিয়ে আকাশ দেখতে লাগলো কিংবা একঝাক সাদা পাখির উরাউরি। ঠিক কি দেখছিল বুঝা গেলো না। দুজনেই এক দিকে তাকিয়ে মন খারাপ করে থাকা যায় না। তাই আমি নদীর জলে আকাশের ছায়ায় সুনীল আকাশের ছায়া দেখতে লাগলাম । নদীতে খুব হালকা স্রোত বয়ে যাচ্ছে যেন আকাশ আর মন খারাপ তার দোলায় ঝিরিঝিরি কাঁপছে!!

হঠাত নীলুর ফোন বেজে উঠলো। সে আমার দিকে অবাক হয়ে একবার তাকিয়ে ছলছল চোখ সামলাতে সামলাতে দৌড়ে চলে গেল!! হাতের ডাইরি পড়ে রইল নদীর পাশের ঘাসে । আমি ওকে পিছু ডাকলাম, ও শুনল না। কোন কথাও বলল না! সম্ভবত অন্য কোন মায়ার ডাক ওকে তীব্রভাবে ডেকেছে!

আমি ওর ডাইরি হাতে তুলে নিলাম । অন্যের ডাইরি পড়া উচিত নয়, আমার পড়তেও ইচ্ছা করছে না। সামনের দিক থেকে প্রায় মাঝ পর্যন্ত হিজিবিজি অনেক লিখায় ভরপুর ডায়রিটা । আমি শেষের দিক থেকে কয়েকটা পাতা লিখলাম!! তারপর লিখা পাতাগুলো টান দিয়ে ছিঁড়ে কাগজের নৌকা বানিয়ে নদীতে ভাসিয়ে দেয়া শুরু করলাম । হঠাত করে আবিষ্কার করলাম একটা আমার বয়সী ছেলের স্থবির দেহ নদীর জলে ভেসে আসছে!!

**** **** **** ****

যাক বাবা, বাঁচা গেল! শেষপর্যন্ত নীলু একটা নীল শাড়ি পছন্দ করতে পারলো! আমি হাফ ছেড়ে বাঁচলাম! এইসব মেয়েদের তেনাবেনা একদম অসহ্য!! এ শাড়ীর পাড় পছন্দ হয় তো এর আঁচল ভালো না! ওর আঁচল ঠিক আছে তো পাড় বেশি বড়! নীলটা আর একটু গাঢ় চাচ্ছি!! দাম এত বেশি কেন!! হাঁটতে হাঁটতে এলিফেণ্টরোড, নিউমার্কেট, নীলক্ষেত এরিয়া চষে পা ব্যাথা হয়ে গেছে! যাক, শেষমেশ পছন্দ করতে পারলো! আমিও একটা পাঞ্জাবি কিনেছি! হলুদ! নিলুকে পছন্দ করার সুযোগ ই দেই নি!! দোকানি প্রথম যে হলুদ পামজাবিটা দেখালো বললাম, আচ্ছা!!প্যাক করো!!

**** **** **** ****

আমাদের রঙ কিভাবে যেন পরিবর্তন হয়ে গেছে নিজেদের মাঝে! আমি হঠাত করে আবিষ্কার করেছি, আমি নীল রঙের পাঞ্জাবি পড়ে বোকার মত দাঁড়িয়ে আছি! নীলু ক্যাটক্যাটা একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পড়ে কিছুটা দুরত্বে বসে আছে! এত মানুষজন কেন, চারপাশে এত হই হুল্লোড় কিসের আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না! নীলুর ডাকে ঘোর ভেঙে চমকে বাস্তবে ফিরে আসি,
-কিরে শিখন?! পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলি যে?? সবার তো হলুদ দেয়া শেষ, তুই দয়া করে একটু হলুদ আমার মুখে মাখিয়ে আমাকে উদ্ধার কর! আর কতক্ষণ এইভাবে সার্কাসের মত বসে থাকবো??
আমি কি বলবো কিছুই না বুঝতে পেরে আমতা আমতা করে, হু ?? হ্যাঁ...... লাগাচ্ছি!!

আমি হঠাত করে তখন বুঝতে পারলাম নীলুর গায়ে হলুদের অনুষ্ঠান চলছে! তাই নীলু হলুদ শাড়ি পড়েছে!!

**** **** **** ****

নদীতে ভেসে আসা ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না! এটা যে আমি নিজে! কিন্তু এ কি করে হয়??! আমি তো মারা যাইনি, আমি বেঁচে আছি!

সবাই চলে গেছে, আমিও চলে গেছি আমাকে ছেড়ে। কিন্তু কাউকে ছাড়া কারো জীবন চিরতরে থেমে থাকে না। জীবন বয়ে চলে নদীর মত ছেড়ে যাওয়া মানুষের মৃত স্মৃতি ভাসিয়ে নিয়ে । বেঁচে থাকার সবচেয়ে বড় প্রমান মন খারাপ। আমার এখনো মন খারাপ হচ্ছে । নীলুর বিয়ে হয়ে যাচ্ছে । আমার মন প্রচণ্ড রকম খারাপ ।আমি নীলুর ডাইরি বুকে জড়িয়ে আকাশ দেখছি । মন খারাপ হলে আকাশ দেখতে হয়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×