somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন হিমুর ডাইরি

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেলভিউ আজ সকালের সূর্যটা আমাকে কিছু বলতে চাচ্ছিল!সারারাত জেগে থেকে হাতে হেলান দিয়ে কখন জানি ঘুমিয়ে পড়েছি। ঝিকঝিক রোদ চোখে লেগে ঘূম ভেঙে গেছে । রোদ আমার প্রিয় বিষয় না! তবু আজ সকালের রোদটা বেশ আরামদায়ক লাগছে ।

বেলভিউ এর সকালের রোদ কি বলতে চাইছিল তা বুঝা গেল সন্ধ্যাবেলা। আমি একজন ইন্টার্নী ডাক্তার! বেলভিউ এসেছি ইন্টার্নী করতে !! তারথেকেও বড় একটা পরিচয় আছে আমার । আমি একজন হিমু! এই সুদূরের নিঃসঙ্গ হাসপাতালে আমার হিমুজীবন খুব নিঃসঙ্গ অবস্থায় কাটে । নিঃসঙ্গতার একটা অদ্ভুত গুন আছে । নিঃসঙ্গতা বড় স্রষ্টাঅভিলাষী, পশুপাখিরাও নিঃসঙ্গ জীবনে স্রষ্টাকে সঙ্গী হিসেবে বেছে নেয় । হিমুদের মায়া থেকে দূরে, বহু বহু দূরে থাকার নিয়ম । কিন্তু মায়া হিমুদের থেকে দূরে থাকে না। আষ্ঠে-পৃষ্ঠে বেঁধে রাখতে পিছুটান হয়ে বারবার আসে । হিমুরা এসব তোয়াক্কা করে না! কিন্তু মাঝে মাঝে এসব তোয়াক্কা করার নিয়ম। নাইলে জগতের আরও অনেক বড় বড় নিয়ম, ভালবাসার অমোঘ নিয়ম ছিন্ন হয় । হিমুরা নিজের স্বার্থে এতসব নিয়ম ছিন্ন করতে পারে না । তাই নিঃসঙ্গ হিমুদের সঙ্গ দিতে,ঠিক যেন কোন নীলপদ্মটা তাকে নিতে হবে যেন তার সুপারিশ নিয়েই আসেন হিমুর স্রষ্টা , এবং আমার কাছেও এসেছেন!! কিছুটা রুগ্ন, কোলন ক্যানসার!!

**** **** **** ****

মহিলার নাম আফরোজা বেগম । বাংলাদেশী, গ্রিন কার্ড নেই । কিভাবে বাংলাদেশ থেকে এই আলোকজ্জ্বল নিউইয়র্কের নির্মমতার মাঝে এসে পড়েছেন তার পিছনে নিশ্চয়ই কোন হৃদয়বিদারক কাহিনী আছে । শুনা হয়ে উঠেনি, জিজ্ঞেস করার সুযোগ ই পেলাম না । আমি যেখানে ওনাকে পড়ে থাকতে দেখেছিলাম মর্মান্তিকভাবে তাতে এটুকু বুঝার বাকি ছিল না উনি সন্তানসম্ভবা, খুব বেশিদিন আর নেই । আমার হয়তো উচিত ছিল সন্তানের পিতৃপরিচয় জিজ্ঞেস করে তাদেরকে নিরাপদে পিতার কাছে পৌঁছে দেয়া, আমি দিতে পারিনি । আফরোজা বেগমের মুখ আমি দু হাতে তুলে নিতেই উনি ঝরঝর করে কেঁদে দিলেন, এত দূরের নিউইয়রকে শুধু বাংলাদেশি এটুক পরিচয় আমাদের আত্মার আত্মীয় করার জন্য যথেষ্ট ছিল ।

**** **** **** ****

হুমায়ুন আহমেদের কক্ষে আমি সারারাত থাকি । ইচ্ছে করেই রাতে থাকি । হিমু আর তার স্রষ্টার মাঝে নিবিড় কথোপকথন হয় । এমন একদিন ই কথোপকথন শেষে আমার মনে পড়লো আমার পরিচয়! আমি কে?!! আমি না হিমু! আমি কি করে আফরোজা বেগমের অনাগত সন্তানের মায়ায় জড়াতে পারি!! এ মায়া যে বড় সর্বগ্রাসী! আমি তৎক্ষণাৎ সিদ্দান্ত নিলাম আফরোজা বেগমের ছেলেটাকে আমি খুন করবো!! বড় বড় জীবনের জন্য ছোট ছোট জীবনের ত্যাগ আমাদের মেনে নিতে হয়! না! এই ছেলেটাকে আমি আমার জন্য মারবো না! হুমায়ূন স্যার মারা যাচ্ছেন !! উনার ইনফেকশন হয়েছে। অবস্থা যেভাবে অবনতি হচ্ছে এভাবে চলতে থাকলে খুব সময় নেই ওনার হাতে। মৃত্যুরদেবতার সন্তুষ্টি হয় শুধু মৃত্যুতে । যুগে যুগে প্রাণহীন দেবতার সন্তুষ্টির জন্য হাজার হাজার প্রান বলি হয়ে আসছে! আর মাত্র একটা প্রান না হয় গেলো!! গুরুত্বহীনপ্রান!! কাক-পক্ষী টের পাবে না। হুমায়ুন আহমেদের বাঁচাটা যে কোন মূল্যে জরুরি!

**** **** **** ****

হিমু! আছো?
-জ্বি, স্যার , আমি সারারাত থাকি ।
একগ্লাস পানি দাও
পানি দিতে দিতে স্যার,- আপনি কি ভয় পাচ্ছেন?
আমি ভয় পেলে কি তুমিও ভয় পাবে?
বুঝতে পারতেছি না।
আচ্ছা ধরো তুমি আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছ, একদম ক্লাইমেক্স SCENE , তোমার দেহের ভেতরের যে কোটি কোটি জীবাণু আছে তারা জানে তুমি তাদের পালনকর্তা এক অর্থে স্রষ্টাও! স্রষ্টা আত্মহত্যা করছে যখন তারা বুঝতে পারবে তখন তারা কি ভাববে বা করবে বলে তোমার মনে হয় তোমার হিমু?
-স্যার আমি একজন ডাক্তার। আপনি প্লিজ চুপ করুন । আপনার বিশ্রাম দরকার। এই দেখুন আমি আপনার হাত ধরে আছি, শক্ত করে ধরে আছি ।১৬ কোটি মানুষ আপনাকে ঠিক এইভাবে ধরে আছে। আপনি ভয় পাবেন না। কোন মৃত্যু দেবতা এই বন্ধন ছেড়ে আপনাকে নিয়ে যেতে পারবে না। হিমুদের মায়া নেই, কিন্তু মৃত্যুদূতের মায়া আছে!!
হিমু এমন কি কখনো হয় সৃষ্টি তার স্রষ্টাকে খুন করলো?
-মানে মানুষ ইশ্বরকে?!!
অনেকটা অমনই । কিন্তু ঈশ্বর তো আর মানুষের সামনে আসেন না । ধরো, তোমার দেহের ভেতর কোটি কোটি জীবাণু তোমাকে একটু সুযোগ পেলেই খুন করতে পারে? পারে না বলো?
-তাতো পারেই!
হিমু, আমার না খুব বেঁচে থাকতে ইচ্ছে করে! কি সুন্দর পৃথিবী! তোমাকে একটা অনুরোধ করি?
আমি কিছু বলতে পারলাম না, চোখ ঝাপসা হয়ে আসছে ।
আফরোজার ছেলেটার নাম “হুমায়ুন” রেখো !! জগতের কোন প্রান ই গুরুত্বহীন হয় । উপরে একজন মহান কারিগর বসে আছেন , জগতের ফানুশ খেলা সব কারিগরের ।

পাশে হাজার হাজার যন্ত্রপাতি । তারমধ্যে একটা নির্মম যন্ত্রে সব রেখা হঠাত করে খুব সরল হয়ে আসছে । আমার চোখের পানি গালে চলে আসছে! আচ্ছা হিমুরা কি এসব মুহূর্তে দুফোটা জল ফেলতে পারে?! নাহ... পারে না ! আমি চোখের জল সামলে সবাইকে জানাতে চললাম স্যার মারা যাচ্ছেন , আর ঘণ্টাখানেক হয়তো সময় পাওয়া যাবে!
**** **** **** ****

আফরোজা বেগম কে নিউইয়র্ক পুলিশ ধরে নিয়ে গেছে, অবৈধ নাগরিকত্বের দায়! শুনতে পেলাম, তার পেটের সন্তানটাকে নাকি মেরে ফেলা হবে! তৃতীয় বিশ্বের আবাদি অবৈধ নাগরিকদের আমেরিকা বয়ে বেড়াবে না!

আমার মানসিক স্থিরতা নেই । প্রতি রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখি । বাংলাদেশে কিভাবে জানাজানি হয়ে গেছে স্যারের দায়িত্বে আম সাহায্যকারী ডাক্তার হিসেবে ছিলাম । দেশে আমাকে প্রাতিষ্ঠানিক কোন সাজা দিতে পারছে না । কিন্তু ১৬ কোটি মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যা আমার উপর থু থু ফেলে যায়! কি যে প্রবল ঘৃণামিশ্রিত সে দৃষ্টি! সে থু থু! থুথুর সাগরে আমি ডুবতে থাকি । আমার দম বন্ধ হয়ে যেতে থাকে । ঠিক তখন ই ঘুম ভেঙে যায়!

**** **** **** ****

গতরাত থেকে আমি পুরোপুরি মানসিক ভারসাম্যহীন! পাগলদের প্রার্থনা নাকি কবুল হয়! আমি প্রার্থনায় বসেছি । উহু... মৃত হুমায়ুনের জন্য না, জীবিত হুমায়ুনের জন্য । আমার চোখে পানি । থাকুক পানি । চোখের পানি কি শেষপর্যন্ত যথেষ্ট হবে একজন হুমায়ুনকে বাঁচানোর জন্যে???
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×