somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইটা ফ্লাডিং না !!!

০৬ ই অক্টোবর, ২০০৬ ভোর ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইবার আমার নিজের কথা কই। ফ্লাডিং বিষয়ে আমি প্রথম এই ব্লগ এলাকাতেই শুনতে পাই। তারপর দেখি কিছু ব্লগার নিজেগো পোস্টরে ফ্লাড কইয়া তাগো ব্লগের আলমারী সাজাইতেছে। এইসব দেইখা আমার মনে হইছিলো আরে এইরম তো খারাপ না! যার যা ইচ্ছা হইবো তা যদি করনের একটা এইরম জায়গা পাওন যায় তাইলে তো ভালোই। এই দুনিয়ায় তো এইরম জায়গা খুব বেশি নাই। এখন আমি অতোদূর আশাও করি নাই যারা এই জায়গা মাগনা দিতাছে, তারা একটু আধটু খবরদারী করবো না। কিন্তু যতোটুকু আছে সেইটাও তো কেউ দেয় না।
কিন্তু কিছুদিনের মধ্যেই দেখলাম এই ব্লগ খালি জ্ঞান পিপাসুগো জায়গা। আহারে জ্ঞান! তার সংজ্ঞা আমার জানা নাই। কিন্তু ভাবে সাবে অনেকের অবস্থা দেইখা মনে হয়, অন্যেরা তাগো ব্লগে কি তুলবো আর কি তুলবো না সেইটা বইলা দেওনের চেষ্টা করতেছে। কিসের এতো খবরদারী!! আমি তো মওদুদী নিয়া লেখনে যেমন কোন দোষ খুইজা পাইনা আবার মওদুদীরে পচাইয়া লেখনেও কোন অপরাধ দেখি না। যে কেউ তার যে কোন মন্তব্য দিতেই পারে। কিন্তু অভিভাবকত্ব ব্যাপারটা জানি কেমন লাগে। এর আগে এইরম অভিভাবকত্ব দেইখা আমি একজনরে বয়কট করছিলাম, ফজলে এলাহী সাহেব সেইটা আজো আমি বহাল রাখছি। একটা ব্লগে কিরম ছবি ছাপান হইবো, কিরম লেখা লিখন যাইবো এইসব নিয়া জায়গার মালিকেরা কথা কইতে পারে...কিন্তু হুদাই কেন একজন ব্লগার তার রুচীবোধ আরেকজনের উপর চাপাইয়া দিতে চাইবো! কিন্তু এইরমই হয়, আর একটা বিশেষ শ্রেণী এই কাজটা বেশি করে। কারণ তারা নিজেরা খবরদারীর সংস্কৃতিতে বিশ্বাসী। তারা নিজেগো জীবন যাপনের লেইগা একটা গাইড বই লইয়া ঘুরে, যেইটারে আবার তার া পবিত্রগ্রন্থ কয়। ঐ খানে নাকি সকল কিছুর সমাধান থাকে! আজিব!!
আমি নিজেও একধরণের বইয়ের প্রতি ভক্তি প্রদর্শণ করি, কিন্তু ঐ বইয়ের সকল বাক্য সকল বর্ণ পবিত্র, তারে নিজের অপবিত্র ঝোলায় বহন করা যাইবো না এইরম কোন বিশ্বাস নিয়া আমি চলি না।
যাউগ্গা অনেকদিন পর লিখতে গিয়া দেখলাম অল্পতেই হাপাইয়া যাইতেছি। মনে হয় ঐ ফ্লাডিংটাই বেশি ভালো লাগে! কষ্ট কম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×