নিরাপদ থাকুন প্রধানমন্ত্রী
১০ ই অক্টোবর, ২০০৬ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কালকে মৌসুমরে নিয়া বনানী থেইকা ধানমন্ডি যাইতেছিলাম। মাগরিবের আজান দেওনের 5 মিনিট আগে একটা ট্যাক্সি পাইয়া গেলাম। এক বন্ধু তার লগে ইফতারের দাওয়াত দিছে। ইফতারের টাইমে শহরে একরম সুনসান নীরবতা থাকে, ট্র্যাফিক জ্যাম থাকে না। বনানী থেইকা ধানমন্ডির দূরত্ব হয় ধরেন 15 মিনিট। সেই ভাইবাই অফিস থেইকা বাইর হইছিলাম। কিন্তু পান্থপথের মোড়ে সোনারগাঁ হোটেলের গোল চত্বরটার সামনে আইসা আটকাইলাম। তখন বাঁজে 5টা 57। লাইন ধইরা একপাশের রাস্তায় অপেক্ষমান গাড়ির সারি। আরেকপাশে পুরা হরতাল। মাঝে মাঝে পুলিশের মোটর বাইক দৌড়ায় কিছু একটার খোজে...শুনলাম আমাগো প্রধানমন্ত্রী যাইবেন এই রাস্তায়, তার নিরাপত্তার স্বার্থে রাস্তা আটকাইয়া থুইছে। আমরা অপেক্ষা করতে শুরু করলাম...অপেক্ষা...মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঐ রাস্তা দিয়া তার বাড়ি ফিরবেন। ইফতার পার্টি তে আসছিলেন তিনি হোটেল শেরাটনে, হয়তো চেহারা দেখাইয়া আবার বাড়ি ফিরবেন এইরম ইচ্ছা ছিলো তার...
আমরা ছাড়া পাইলাম পুরা 35 মিনিট পর। খালেদা জিয়া তার নিরাপত্তার আর রাজনীতির বিশাল বহর নিয়া গেলেন...খালি পথে সাই সাই কইরা দামী গাড়ির দাবরানি দেখতে আমোদই পাইলাম। ভাবতে ভালোই লাগতেছিলো দেশের প্রধানমন্ত্রীরে আমরা কতো নিরাপদে রাখতে পারতেছি!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২

তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন