somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার কাঠি-রুপার কাঠি কিম্বা যাদুর কাঠি প্রসঙ্গে...

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি আশাবাদী হইতে চাই না, তিনি কি করবেন তা দেখনের কোন শখ আমার হয় না, দুর্নীতিবাজ গডফাদারগো জেলে ঢুকাইয়া তাগো সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, তিনি আইসা ক্ষমতায় গদীনসীন হইলে এরা তো দূরের কথা আর কোনরম দুর্নীতি প্রশ্রয় পাইবোনা কোথাও! এইরম প্রত্যাশা করনটাও আমার কাছে অহেতুক মনে হয়...ইনুস সাবরে আমি ত্রাতা হিসাবে দেখতে এক্কেরেই কোন যৌক্তিক ভিত্তি দেখতে পাই না। তার সাথে আমেরিকা-ওয়ার্লড ব্যাংক-আইএমএফ কিম্বা ইউরোপিয়ান ইউনিয়ন আছে কি নাই, এইসবও আমার কাছে বিবেচনার বিষয় মনে হয় না।

তিনি ক্ষমতায় আসলে দেশরে সিঙ্গাপুর বানাইবেন, বড় বড় দালানকোঠা, ধুলিহীন ফুটপাথ, ডিজিটাল ভাচর্ুয়াল পুলিশ স্টেশান, পর্যটনের অভয়ারণ্য, হরে দরে বিদেশী বিনিয়োগ, বেকারত্বের হার সবসময় 5%-এর নীচে...এইরম অনেকে স্বপ্ন দেখতে শুরু করলেও আমি তার কোন বাস্তব ভিত্তি দেখি না। এমন কি তিনি বর্তমানের ক্ষমতার দৌরাত্মমূলক রাজনীতি থেইকা বাইর হইয়া অবাধ হস্তক্ষেপবিহীন জীবনের খোঁজ দিবেন আমাগো, এইটাও আমার কাছে বিশ্বাস্য মনে হয় না। ইনুস সাব রাজনীতির মানুষগো থেইকা কালো টাকা বাইর কইরা সাদা রঙ দুধের নহর বহাইয়া দিবেন এইটা আমার অসম্ভব মনে হয়!

বর্তমানের বাংলাদেশে আসলে কি প্রয়োজন...কেমনে তার উন্নয়ণ সম্ভব এইসব প্রশ্ন যদি আমারে করেন, আমি তার কোন স্পেসিফিক উত্তর আপনাদের দিতে পারুম না...কিন্তু একটা কথা আমি কইতে পারি জোর গলায়, চাপাইয়া দিয়া কোন পরিবর্তন আনা সম্ভব না, সেইটার চচ্র্চা শত বচ্ছর করলেও না! পরিবর্তনের লেইগা প্রয়োজন মতাদর্শের বিশেষ্যী করণের...বিকেন্দ্রীকরণ উন্নতির শর্ত হিসাবে কখনোই খুব ভালো উপায় না।

আমি অনেক নিরাশার কথা কইলাম...অনেকেই আমার দৌরাত্ম-স্পর্ধা দেইখা খেইপা বিলা হইবেন, অনেকেই যুক্তির অভাব খুঁইজা পাইয়া খুব আহ্লাদিত হইবেন...মওকা পাইলেন...ভাস্কর এইবার বালখিল্য দেখাইলো বহুত বইলা অনেকে কিঞ্চিত হাইসাও নিবেন...কিন্তু আসলেই আমি নিজে ইনুস সাবের হাতে আমাগো উন্নয়ণের যাদুর কাঠি দেখি না...আমাগো সোনার কাঠি শিয়রে, পায়ের কাছে রুপার কাঠি গড়াগড়ি খায়...এইগুলি চুরি না কইরা কেবল স্থান পরিবর্তনের প্রয়োজন...যেইটা ইনুস সাবের মাথায় আসনের কোন সম্ভাবনা আমি দেখি না। কেবল অপেক্ষায় আছি তার দলের অন্য লোকগো নাম তিনি কবে বলেন! তারপর দেখা যাবে...আমারে বধিবে যে, গোকূলে বাড়িছে সে? আসলেই!?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×