পালাচ্ছি....
০৭ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনে হল একদিন হারিয়ে যাবো অজানায়। তোমরা কেউ আমাকে আর খুজে পাবেনা। আমি সেচ্ছা নির্বাসনে যাবো। ব্যক্তিগত দ্বন্ধ সংঘাত এসবে আর নেই আমি। আমার কাজ হবে সংসার থেকে পালানো এখন। পালাতে চাই আমি প্রাণপনে, অনেক দূরে কোথাও, অজানায়--যেখানে কেউ আমাকে খুজবে না, অমল কিংবা অমুক বলে ডাকবে না, আমি অনায়াসে পথ চলতে পারব। নিজেকে নিয়ে অযাচিথ ভাবনা থাকবে না। পরিচিত শব্দগুলো কেউ আমাকে শুনাতে আসবে না। আকাশ দেখে আর অদ্ভুদ চিন্তায় ডুবে রব দিনমান। সন্ধ্যে হলে আপাদমস্তক ডুবে রব সমরেশ কিংবা সুনীল এ। অথবা অজানাকে আমন্ত্রন জানাব মাঝে মাঝে রাতের খাবারে। আমি নিজের হাতের রান্না খাইয়ে গুনগান শুনব নিজের রান্নার। কফির টেবিলে বসে ভাবব অলস চিন্তা যেগুলো একদিন আমার বেঁচে থাকার সম্বল ছিলো। হিসাব করব ফেলে আসা দিনের কি কি জিনিস ফেলে এসেছি আর কি কি ফেলতে পারলে জীবন অনেক সুন্দর এবং নির্ভেজাল হতে পারতো। অনেক মোহনীয় হতে পারত। আমাকে কি কখনো আমি প্রশ্ন করেছি আজ আমার এই পরিনতির জন্য শুধু আমি একা দায়ী। নাকি আশেপাশের মানুষ চারপাশের বৈরী পরিবেশ এইসবও ছিল?
এসবে এখন আর ভাল্লাগে না। ভাল্লাগে না জগৎ সংসার হাবিজাবিতে মেতে থাকতে। তাই পালয়ে নিজেকে মুক্ত রাখতে চাই.....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন