somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি সার্থক ভূমিকম্প এবং একটি ফ্ল্যাটের মনস্তত্ত্ব:D

১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র মাসতিনেক হয়েছে এই ফ্ল্যাটে উঠেছি। উঠিনি, আমাকে উঠানো হয়েছে। মা বাবার কষ্টাপোর্জিত অর্থে ক্রীত শহরের প্রাণকেন্দ্রে এই বহুতল ফ্ল্যাট। সামনে সদর রাস্তা, চারদিকে বাজার, বেশ মনোরোম পরিবেশ!!! বেশ ভালোই ছিলাম। সামনে ভর্তি পরীক্ষা, পড়ছিলামও বেশ মনোযোগ দিয়ে। তবে এখন পড়ছি না কেন সেটা নিশ্চই বুদ্ধিমান পাঠক এর না বোঝার কথা নয় (এই ফাকেঁ নিজের বুদ্ধিমত্তা কেও যাচাই করে নিন একবার ;) )

তো পড়ছিলাম মন দিয়ে, দুলে দুলে। আমার সাথে দুলছিল আমার চেয়ার, আমার কলম। আস্তে আস্তে দেখি টেবিলটাও দুলছে, সেই সাথে টেবিলে সংরক্ষিত আমার সকল সম্পত্তি। বেশ ভালোই দুল দুল দুলুনি খেলছিলাম আমরা সকলে, মজাই লাগছিল। হঠাৎ মনে হল, আচ্ছা আমরা কি একটু বেশীই দুলছি না? চেঁচিয়ে মাকে বললাম, মা, ভূমিকম্প? সাথে সাথে দুলুনি বেড়ে গেল, আমার ক্ষীণাঙ্গিনী(???) মায়ের দাপাদাপি শুরু হতে না হতেই। আমি তখন আমার বক্স খাট টা পর্যবেক্ষণ করছি। নিরাশ হয়ে গেলাম খাবার ঘরে, খাবার নয়, খাবার টেবিল খুঁজতে। তলা দেখে মনে আশা হলেও উপরে ফ্যানের দুলুনি দেখে গলা শুকিয়ে এল। দরজা খুলে বাইরে গিয়ে দেখি সমুদ্র কক্সবাজার থেকে সরাসরি আমাদের ফ্ল্যাটে চলে এসেছে। আর সব স্রোত ভাঙছে সিড়ির উপর। লিফটের সামনে কিছু ভাঙা ঢেউ। ভয়েডের কাছে রেলিং ধরে টের পেলাম, বিল্ডিং এর নাচ থামেনি। অনেকে চিৎকার করে আল্লা আল্লা করছে, উপর তলা থেকে আসছে জোর ঘন্টার শব্দ। পিচ্চি গুলো কাঁদছে, বড়রা বলাবলি করছে, এর থেকে কুড়ে ঘর কত্ত ভালোই না ছিল। সাত তলায় থাকি, সিড়ি দিয়ে নামতে নামতে ফ্ল্যাট মাথায় ভাঙার সম্ভবনা ৮০%। জীবনে অনেক ভূমিকম্প দেখেছি, এত সময় ধরে এই প্রথম। রেলিং এর উপর আবার হাত দিলাম, কাঁপছে না। ঠিক তো? আবার হাত দিলাম। বার বার পরখ করে মাকে বললাম, থেমে গেছে। বলে নিজের ঘরে চলে এলাম।

ফ্ল্যাট কাঁপছে না ঠিকই, তবে আমার কাঁপুনি এখনও থামছে না।/:)
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×