পাশের বাড়ির লম্পটের কুনজরে আমার
যৌবনে ভরা দেশটি।যেই লম্পট কি না
মোড়ের দোকানে ভিড় করা একঝাক
ক্ষুধার্তদের হাত থেকে কিশোরী
দেশকে বাঁচিয়ে এখন আমার রুপসী
মাতৃভুমির প্রতি ক্ষমতাবলে সময়ে
অসময়ে ইভটিজিং করে বেড়ায়।আমার
শরীরের
উপর দিয়ে ওরা পরশ বুলায় নূন্যতম মূল্য
দিয়ে।
আমার দেশ কি বেশ্যা নাকি রে???
ভালোবেসে কাওকে হয়তো আমি বন্ধু
ভেবে হাত ধরতে দিতে পারি
কাওকে কিন্তু
পুরো যৌবন!!!
সমাজের মাতব্বর গুলি এদিকে এখন চোখ
দেয় না,তারা না কি নিজেদের
নিয়ে ব্যস্ত।
ওমা,যখন আমার দরিদ্র শরীর কাজ
করতে গিয়ে আগুন লাগে,আমার সুষ্ঠ
আইন ও বাস্তবায়নের জ্ঞান না থাকায়
কিছু অঙ্গ (মানুষ) বিভিন্ন ভাবে মরে
যায় তখন ওই মাতব্বর দের মাতবারি তে
থাকা দায় হয়ে উঠে।
মনে হয়,ওরা আমাদের শৌচকাজেই
আঙ্গুল দিতে বেশি ওস্তাদ সুস্থ শরীরে
নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

