somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুপটাপ ভালোবাসা

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



- আমি ডিভোর্স চাই... এক্ষুনি… এই মুহুর্তে…
- আমিও চাই… এখনই ! আমি জাস্ট ফেডআপ… ফুললী ফেডআপ !
- ফেডআপ তো আমার হওয়ার কথা… তুমি আজাইরা ভাব নিতাসো ক্যান !
- আহহাহাহা… প্রত্যেকটা দিন সকাল সকালে কানের পাশে ঘ্যানর-ঘ্যানর করে ঘুম ভাঙ্গায় কে !! পাশের ফ্ল্যাটের বজলু কাকা ??!!
- একদম বাজে বকবা না ! বজলু কাকা আমাদের পরিবারের শ্রদ্ধেয় একজন ব্যক্তি… আর সে তো তোমারও হিসেবে চাচাশ্বশুড় হয় !
- আইসে ! আমার চাচাশ্বশুড় !! উনি তো মনে হয় এইটাও জানে না যে আমরা উনার পাশের ফ্ল্যাটে থাকি !
- তুমি থাকলে উনি ইচ্ছে করেই আসেন না ! আর আসবেনই বা কেনো ! এমনি সবসময় ঠিকই আমাদের খোজখবর নেন । চাচীও আসেন… ওই বাড়ির সবাই-ই আসে !
- বাহ ! আমি না থাকলে তো দেখছি অনেকেরই আমার বাড়িতে নিয়মিত যাওয়া-আসা হয় । দারুন… বাড়িটারে তো পাবলো এস্কোবারের ব্যক্তিগত জেলখানা বানায় ফেলসো, সারাদিন ফুর্তি-ফার্তা ভালোই তো চলে মনে হয় !
- তুমি থাকলেই বাড়িটারে জেলখানা মনে হয় ! কোন আনন্দ-বিনোদন নাই… বাড়িটারে একদম কবরস্থান বানায়া রাখো তুমি !
- ইদানিং বিনোদনের সন্ধানও চলে? তা, বাড়ি বাড়ি এই বিনোদনের সন্ধান আর কতদিন চলবে শুনি?
- যতদিন না তুমি মরতেসো !
- আল্লাহ… এই কথা শোনার আগে আমার মরণ হইলো না ক্যান !!
- আমার আগে মরবা না সিউর থাকো তুমি ! আমারে না মাইরা তুমি মরবা না !
- কখনও তো বলো না যে, মরলে দুজনে একসাথেই মরবো, একই বিছানায় মরবো ! কিছু হইলেই স্বার্থপরের মতো একাই মইরা যাইতে চাও !

বিছানার বালিশ গোছাতে গোছাতে হঠাৎ থেমে যায় সুহি, চুপ করে থাকে কিছুক্ষন । আদিত্যের সাথে ওর বিয়ের বয়স মাত্র নয়মাস হলো গতমাসে । সংসার বলতে এখনও বিশেষ কিছু বুঝে উঠতে পারে নি দুজনই । দুজনের মানসিকতাও বলতে গেলে প্রায় একই রকম, চাইল্ডিশ টাইপের । ছয় বছর ধরে চলা প্রেম অনেক কাঠ-কয়লা পুড়িয়ে সর্বসম্মতিক্রমে অবশেষে বিয়ে তে পরিনত করেছিলো ওরা । প্রতিদিন সকালের ওদের ঝগড়া দিনশেষে বুকে জড়িয়ে নেওয়া ভালেবাসায় পরিনত হয় । আর রাতে ঘুমাতে যাবার আগে কেঁদে কেঁদে ‘রাখতে পারবো কিনা সিউর না’ টাইপ শপথ নেওয়া-
“আর কখনও ঝগড়া করবো না তোমার সাথে, প্রমিস”।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×