somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুতময়ী

১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অদ্ভুত ছেলেটা লাইফের একটা বিশেষ সময়ে গিয়ে অদ্ভুত কাউকে খুব করে এক্সপেক্ট করা শুরু করলো । স্পেশাল কেউ, যার হয়তো বিশেষ কোনো চাহিদা থাকবে না, শুধুমাত্র ছেলেটার অ্যাটেনশন ছাড়া । সকালে ঘুম ভাঙিয়ে দেবার জন্য অ্যালার্মের আর প্রয়োজন হবে না ভেবে মেয়েটাকে নিয়ে প্রতিরাতে একটা অদ্ভুতরাজ্যের জন্ম দিতো ছেলেটা ।

কখনো হয়তো সেভাবে স্পর্শ করা হতো না, কিন্তু মেয়েটার সিম্পল একটু উপস্থিতিই ছেলেটার মনে শিহরন ধরিয়ে দিতো, বারবার । রাতে ফোন/মেসেজ চ্যাট বন্ধ করে কে আগে ঘুমাতে যাবে, এটা নিয়ে মধুর তর্কটা হয়তো খুব বেশীদুর যেতো না, কিন্তু যতটুকুই যেতো, পরদিন সকালে ঘুমে অাচ্ছন্ন থাকা অবস্থাতেও তার রেশ পেতো ছেলেটা ।

মোটা ফ্রেমের চশমার অদ্ভুতময়ী, ছেলেটাকে একটু একটু করে বুঝিয়ে দিতে থাকে, তাকে ছাড়া কখনো ছেলেটা আর বিকালের নাস্তায় কফি খেতে পারবে না, আর কারো সাথেই না...

যাই হোক, ছেলেটা অনেকদিন ধরে বিকালে একাই কফি খাচ্ছে । রাতে ফোনে অ্যালার্ম সেট করে ঘুমাতে যাচ্ছে । সকালে হতভাগার জন্য 'শুভ সকাল' সূচক মেসেজ/ফোন কল কখনই বরাদ্দ হয় না, হবেও না । ফোনে কারো সাথে কথা বলা তো দুরে থাক, পুরো পৃথিবী থেকে যোগাযোগহীন/বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভ্যাস টা প্র্যাকটিস করতে করতে ক্রমশ ছোট থেকে আরো ছোটতর হয়ে যাওয়া, এসব ব্যাপার কখনই বোঝেনি অদ্ভুতময়ী, মেয়েটা ।

[গুগল ডক-এ লেখাটা শেষ করে, ফোনে অ্যালার্ম সেট করে, মাথায় অদ্ভুত কিছু স্মৃতি নিয়ে ঘুমাতে চলে গেলো ছেলেটা ।]
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

×