somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনানন্দের সাথে একদিন...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শ্যামলী স্কয়ারের নিচে রং চা খাচ্ছিলাম সেদিন । এক ফকির এসে বললো,
- ভাই, কিছু টাকা দেন না, সারাদিনে কিছু খাই নাই!

আমি বললাম,
- ভাই রে, আমি তোমার থেকেও বড় ফকির, বরং আমারেই কিছু টাকা দান কইরা যাও, তোমার সওয়াব হবে!

ফকির নিচু স্বরে আমাকে 'হালার পুত' বলে সেখান থেকে প্রস্থান করলো । পাশের দোকানের মালিক বেগুনি-তে লবন কম হবার কারনে তার ছেলেকে মা-বাপ তুলে(!) গালিগালাজ করছিলো ।

এমন অবস্থায় রং চা শেষ না হতে এক ভদ্রলোক এসে বললেন,
- ভাই, সাভার কোন দিকে, বলবেন একটু?
- নাক বরাবর ।
- জ্বি?
- নাক বরাবর!
- আমার নাক তো আপনার দিক বরাবর আছে!

চা খাওয়া থামালাম, বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম,
- আপনার বাড়ি কই?
- মানুষের আবার বাড়ি কি মশাই, আসছি মাটি থেকে, যাইতে হবে ওই মাটিতেই মিশায়া!

অবাক হলাম, আমার মত কীট এখনো অবশিষ্ট আছে পৃথিবীতে! বাহ!

বললাম,
- নাম কি আপনার?
- নাম? বাবা শখ করে নাম রেখেছিলো 'জীবনানন্দ' । আনন্দ আর পেলাম কোথায় ভাই, মারা খাইতে খাইতে আনন্দ সব মুছে গেছে জীবন থেকে । আপনার নাম কি ভাই?

ছোট দীর্ঘশ্বাস ফেলে বললাম,
- আমার কোনো নাম নাই ।
- সে কি, কেনো!
- সে অনেক কাহিনী ।
- বলেই ফেলেন না, শুনি!
- আমার নাম বিক্রমাদিত্য ।
- বাহ! রাজা-প্রজাদের বংশধর নাকি?
- না, সেরকম কিছু না । আসলে ওটা আমার ছদ্মনাম । শুনতে ভাল্লাগে, তাই বলি ।
- লেখালেখি করেন নিশ্চয়ই?
- টুকটাক, কেউ চেনে না সেভাবে ।
- চেনানোর জন্য কেউ লেখে নাকি! লেখবেন তো মনের আনন্দের জন্য, নিজের জন্য ।
- আনন্দের জন্যই তো লিখি ভাই, কেউ পড়ে না, আফসোস টা ওখানেই!
- বিয়ে করেছেন?
- লেখার জন্য কি বিয়ে করা বাধ্যতামূলক?
- হাহাহাহা! ভাই আপনি তো অনেক রসিক! আপনার লেখাও নিশ্চয়ই এমন রসপূর্ণ হবে ।
- পড়বেন নাকি?
- পান্ডুলীপি আছে কোনো?
- নাহ, আজ থাকুক! চলেন উঠি! সাভার যাবেন তো নাকি?
- হ্যা, চলেন । একসঙ্গে যাওয়া যাক...
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×