জাতীয় ৪ নেতা পরিষদের কর্মসূচিতে চাপাতিলীগের ২ গ্রুপের খাবার নিয়ে কামড়া-কামড়ি !!
৩০ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা, ৩০ জানুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে খাবার নিয়ে ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা পরিষদ আয়োজিত 'বাংলা ও বাঙ্গালীর হৃদয়ে লেখা নাম বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অনুষ্ঠান শেষ হয়। এ সময় খাবার বণ্টন নিয়ে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা পরিষদের ৭-৮ জন আহত হয়। আহতদের মধ্যে সুমন, রিপন ও লিটনের নাম জানা গেছে। ছাত্রলীগ ক্যাডাররা এ সময় প্রেসক্লাবেও হামলা চালায়। এ সময় জুয়েল, রনি ও সোহেল নামে প্রেসক্লাবের ৩ কর্মচারী আহত হয়। এ ঘটনায় প্রেসক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে প্রেসক্লাবের সদস্য ও ৪ নেতা পরিষদের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল ইসলাম লিটন শীর্ষ নিউজ ডটকমকে জানান, তিনি ছাত্রলীগের কাউকে চেনেন না। ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কলেজের একদল ছাত্রলীগ ক্যাডার প্রেসক্লাব এলাকায় মহড়া শুরু করে।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন