somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোহারই উইন্ডো

২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বাস সম্পর্কে বাংলায় বহুল প্রচলিত যে কথাটি আমরা শুনতে পাই, তা হল

'বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর।'

কথাটি সত্যি। একজন লিডার হিসেবে আপনার সাবঅরডিনেটদের উপর বিশ্বাস রাখা আপনার দায়িত্ব। একটি রিসার্চ থেকে দেখা যায় যে শুধু মাত্র বিশ্বাস না করার জন্যে সারা পৃথিবীতে যে লোকসান হয় তা নিম্নরূপঃ

এমপ্লয়ি ফ্রড, ৪০০ বিলিয়ন ডলার
কাউনটারফিটিং, ৪০০ বিলিয়ন ডলার
কাজে ফাকি, ২৩০ বিলিয়ন ডলার
এমপ্লয়ি ডিজওনেস্টি, ১২০ বিলিয়ন ডলার
প্রত্যক্ষ চুরি, ৫০ বিলিয়ন ডলার
অফিস পলিটিক্স, ১০০ বিলিয়ন ডলার
আনপ্রোডাক্টিভ মিটিংস, ৩৭ বিলিয়ন ডলার!

এর পরেও কি আমরা আমাদের কলিগ কে বিশ্বাস করি কি না, এই প্রশ্ন এড়িয়ে যাব? একজন লিডার হিসেবে আমরা এই দূরত্ব কমিয়ে আনতে পারি আমাদের ইন্টারপার্সোনাল কমিঊনিকেশন দিয়ে।

আর এক্ষেত্রে, 'জোহারই উইন্ডো' হতে পারে আমাদের এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ডের একটি টুল।

১৯৫৫ সালে জোসেফ লাফট এবং হ্যারিংটন ইংহাম নামে দুইজন আমেরিকান সাইকোলজিস্ট এই 'জোহারই উইন্ডো' তৈরি করেন।

এর ৪টি বিভাগ রয়েছে।

১) ওপেন বা এরিনা।
২) হিডেন।
৩) ব্লাইন্ড।
৪) আননোন।

ওপেন উইন্ডোটি হচ্ছে এমন সব ফ্যাক্ট যা আপনি এবং অন্যান্য সবাই আপনার সম্পর্কে জানে। যেমনঃ আপনার উচ্চতা, আপনার পেশা ইত্যাদি।

হিডেন উইন্ডোটি হচ্ছে এমন সব ফ্যাক্ট যা আপনি জানেন কিন্তু আপনার সম্পর্কে অন্য সবাই জানেনা। যেমনঃ অতীতের কোন অভিজ্জতা, আপনার পারসোনালিটির বিশেষ কোন দিক ইত্যাদি।

ব্লাইন্ড উইন্ডোটি হচ্ছে এমন সব ফ্যাক্ট যা আপনি নিজের সম্পর্কে অবগত নন কিন্তু অন্য সবাই আপনার সম্পর্কে অবগত। যেমনঃ হয়ত আপনি খুব তাড়াতাড়ি রেগে যান কিন্তু নিজে, নিজেকে একজন ঠাণ্ডা মানুষ হিসেবে মূল্যায়ন করেন।

আননোন উইন্ডোটি হচ্ছে এমন সব ফ্যাক্ট যা আপনি নিজের সম্পর্কে অবগত নন এবং অন্য কেউই আপনার এই ব্যাক্তিসত্তার কথা জানেনা। যেমনঃ আপনার আনডিসকভারড পটেনসিয়ালিটি।

বিশ্বাসের জায়গাটা বানিয়ে নিতে আমাদের সবারি উচিত আমাদের ভেতরকার ওপেন উইন্ডোটাকে খুলে দেয়া। এখানে আরও বড় জায়গা তৈরি করা। কিন্তু একান্তই গোপন (সেনসিটিভ) এধরনের ফ্যাক্টস গুলো নিজের মাঝেই রেখে দেয়া উচিত।

এক্ষেত্রে আপনি নিজের ভাল লাগা, খারাপ লাগা বা অন্য কোন ফ্যাক্টস আপনার কলিগদের সাথে শেয়ার করে আপনার ওপেন উইন্ডোটিকে হিডেন উইন্ডোর দিকে আরও বিস্তৃত করতে পারবেন।

নিজের সম্পর্কে ফিডব্যাক পজেটিভলি নিতে পারলে আপনি আপনার ওপেন উইন্ডোটিকে ব্লাইন্ড উইন্ডোর দিকে আরও বিস্তৃত করতে পারবেন।

আর সবসময় চেষ্টা করুন নিজেকে নতুনভাবে আবিস্কার করতে। নিজেকে নতুন নতুন কাজের চ্যালেঞ্জ দিন। সেলফ ডিসকভারির মাধ্যমেই সম্ভব আপনার ওপেন উইন্ডোটিকে আরও আননোন উইন্ডোটির দিকে বিস্তৃত করতে।

জানালা খোলা রাখুন। আলো আসতে দিন। আলোর সাথে হয়ত ধুলোবালি আসবে কিন্তু তাই বলে তো আর জানালা বন্ধ করে রাখা যায়না! আলো আসুক, ধুলোবালি যে কোন সময় পরিষ্কার করা যাবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×