somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমন সেন্স মার্কায় ভোট দিন

২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; আম্মার কথায় টের পেলাম ভূমিকম্প হচ্ছে। মুহূর্তে আম্মার হাত ধরে টানতে টানতে ৬ তলার সিঁড়ি বেয়ে নেমে রাস্তায় চলে গেলাম। আম্মার হাত পা তখনও কাপছে আর আমার ধরেছে পানির পিপাসা। ভয় তো ছাড়েই নি বরং আপুদের কি অবস্থা তা জানতে ফোন নিয়ে বেগতিক ব্যস্ত। ঠিক এমন মুহূর্তে এক ভদ্রলোক আমাদের পাশে এসে দাঁড়ালেন। আম্মাকে সালাম দিয়ে বলতে লাগলেন,
-বুঝলেন ভাবি, হায়াত মউত তো আল্লাহ'র হাতে।
হুম, সেটাই।
-যাইতে তো হবেই। তবু আমরা ভয় পাই। কেউ যাইতে রাজি না!
হুম।
-আমাদের বিল্ডিং কিন্তু অনেক মজবুত। আমরা ভূমিকম্প প্রতিরোধে অনেক কাজ করেছি!
আচ্ছা।
-বিল্ডিং ভূমিকম্পে দেবে যাইতে পারে!! তবে ভেঙ্গে যাবে না!!!
আম্মা বোকা দৃষ্টিতে আমার দিকে তাকান। আমি কিছু বলার আগেই লোকটা আবার বলা শুরু করলেন,
-ভাবি তা এবার ভোটটা কাকে দেবেন? আমার বন্ধুকে দিয়েন। পাশের বাসার মানুষ। বিপদে আপদে পাশে পাব। রাস্তা ঘাট উন্নয়নে কাজে লাগবে। রেডিও মার্কা। মনে থাকবে তো, ভাবি?

এই কথা শুনে আমি ভ্রু কুঁচকে আম্মার হাত ধরে আরেক জায়গায় সরিয়ে নিয়ে আসলাম। মনে মনে বললাম, মমিনরে দিন দিন কমন সেন্স এইভাবে জাতি থেকে হাওয়া হইতেছে ক্যামনে। পালস বোঝে না? ভূমিকম্পের সময়ও ভোট চাওয়া লাগে?

এইটা ছাড়াও আমার দরজার সামনে লেখা আছে এখানে স্টিকার বা পোস্টার লাগাবেন না। তবুও নিয়ম করে দুই বেলা সেখানে প্রার্থীগন পোস্টার লাগিয়েছেন, স্টিকার সেঁটেছেন!! তাদের কাউকে কি আমি ভোট দিব?

কালকে একজন এসে বললেন বাবা, প্রমিস কর আমাকেই ভোট দিবা। আমি বললাম, আপনার ইশতেহার কই? দিয়ে যান। পড়ে বিবেচনা করব। বেটায় অদ্ভুত হাসি দিয়ে বলল, ইশতেহার কি কেউ সাথে নিয়ে ঘোরে! তবে আমি সিলেক্টেড হইলে রাস্তা ঘাটের উন্নয়ন করব। আমার বাসার সামনে রোড খুবই খারাপ। ভাড়াটিয়া থাকে না!

কি অদ্ভুত? তোমার বাসায় ভাড়াটিয়া থাকে না এই কারনে তুমি কাউন্সিলর ইলেক্টেড হয়ে রাস্তা ঠিক করবা?? আবার এই কারনে আমি তোমাকে ভোটও দিব? কমন সেন্স কই তোমার।

এবার কারও মার্কা কমন সেন্স হইলে ভাল হইত। কত মার্কাই তো দিছে!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×