কথার ভিতর পাইনে খুঁজে আগের মত ধার
এখন সবই কথার-কথা, ভিতরটা ধান্ধার
ভিতর থেকে আসলে কথা কর্তা কহেন চুপ
কথাগুলো এখন সবই ঠাট্টা আর বিদ্রুপ
ভিতর কথার কথাগুলো কথা ভিতরকার
সোজাসাপ্টা সাদাসিধা সহজ চমৎকার
কথাগুলো সুখের-দুঃখের কথাগুলো আশার
ডুকরে ওঠা ভিতর কথা, কথা ভালোবাসার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


