somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পল্লবীতে আ. লীগের ইফতার পার্টিতে ককটেল হামলা

৩১ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জধানীর পল্লবীতে মঙ্গলবার আওয়ামী লীগের ইফতার পার্টিতে ককটেল হামলা হয়েছে।

এ ঘটনায় লিপি পারভীন নামের এক কিশোরী ও ফরিদা হাসান নামের একজন মহিলাকর্মী আহত হয় বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মনির নামের এক ব্যক্তিকে আটক করেছে।

পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় পল্লবীর ঈদগাহ মাঠে ইফতার পার্টি শেষ হওয়ার পরপর কে বা কারা একটি ককটেল ছুড়ে মারে। এতে একজন আহত হয়েছেন।

আতংক সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে পুলিশ ধারণা করছে।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহিদা তারেক দীপ্তি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইফতার চলার সময় মঞ্চের কাছেই পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় আমরা সবাই ইফতার করছিলাম। বোমায় লিপি নামের একজন আহত হন। তাকে স্থানীয় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ফরিদা নামের আরেকজন আহত হয়েছেন।"

দীপ্তি জানান, বিস্ফোরণের সময় ইফতার পার্টিতে প্রধান অতিথি বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তবে ওসি ইকবাল হোসেন বলেন, "এটি বোমা নয়, ককটেল হতে পারে। এতে একজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আহতের নাম লাকি নয়, লিপি পারভীন। লিপিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"

তিনি আরো জানান, ইফতার পার্টি শেষে প্রতিমন্ত্রী চলে যাওয়ার একটু পরই এ ঘটনা ঘটে। এ সময় অতিথিরা গাড়িতে উঠছিলেন।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ এই ইফতার পার্টির আয়োজন করে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×