somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অকুমার পাত্রের কুমারী পাত্রী বিবাহ

২৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি একটি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সত্যি ঘটনা যার মূল চরিত্র হাফিজ শিক্ষিত তবে আত্মস্বীকৃত লুচ্চা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করে চট্টগ্রামেরই একটি রিয়েল এস্টেট কোম্পানিতে ভাল বেতনে চাকরি করে। তার চরিত্রগত কারণে বিয়ে-শাদী নাকি না করলেও চলে, তবে পরিবারের চাপাচাপিতে বিয়ে করার জন্যে মেয়ে খুঁজতে লাগলো। সে নিজের স্বভাবের সাথে তুলনা করে দুনিয়ার সব মেয়েকে খারাপ ভাবে, তাই মেয়ে পছন্দ হয় না। শেষে সিদ্ধান্ত নিলো, অল্প বয়সী মেয়ে বিয়ে করবে, যাতে প্রকৃত অর্থেই কুমারী মেয়ে বিয়ে করতে পারে। আমি ইয়ার্কি করে তাকে সত্যি কথাটা বলতাম- আপনি যত মেয়ের কুমারীত্ব নষ্ট করেছেন বলে দাবি করেন, সবাই এরকম করলে দেশে আর কুমারী মেয়ে থাকে কি করে? যাই হোক, একবার চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে হাফিজের সাথে ট্রেনে একটি পরিবারের দেখা হলো যাদের একটি মেয়ে ক্লাশ টেনে পড়ে এবং তাকে বিয়ে দেয়ার জন্যে তারা মালদার পাত্র খুঁজছে। হাফিজের সাথে তো ব্যাটে বলে মিলে গেল। মেয়ে মাত্রাতিরিক্ত সুন্দরী। যাতে অন্য কোথাও বিয়ে না হয়ে যায় হাফিজ নিজের বয়সের আড়াই ভাগের এক ভাগ বয়সী মেয়ের সাথে এক সপ্তাহের মধ্যে বিয়ের কাজ সারলো। বিয়েতে প্রচুর খরচও করলো। গহনা-গাটির একদম বাড় বাড়ন্ত। মেয়ের পরিবার খুবই খুশি, তবে মেয়েকে খুশি মনে হলো না। কয়েকদিন পরেই শোনা গেল মেয়ের নাকি বুড়ো বর পছন্দ হয়নি। বাবা-মার চাপাচাপিতে বিয়েতে রাজি হয়েছে। হাফিজ কিন্তু বৌকে খুশি করতে যা সম্ভব সব করতে লাগলো। এমনকি যে হাফিজ সারাজীবন নিজের বাবা-মাকে আব্বা আর মা ডেকে এসেছে, সে শ্বশুর-শ্বাশুড়ীকে ডাকতে লাগলো আব্বু আর আম্মু।

হাফিজের বৌয়ের নাম জলি। জলি সবসময় বলতো, তার নাকি বিয়ের আগে যার সাথে সম্পর্ক ছিল তার সাথে যে করে হোক একদিন পালিয়ে যাবেই। পাগলের প্রলাপ মনে করে হাফিজ এসব কথাকে কখনোই পাত্তা দিত না। জলিকে নিয়ে হাফিজ চট্টগ্রামে বাসা ভাড়া নিল। কিছুদিন পরে জলি গর্ভবতী হলো। তারও কিছুদিন পরে একদিন বিকেলে জলি উধাও। ফিরে এলো রাত সাড়ে এগারোটায়। নিজে নিজে গিয়ে এমআর (বাচ্চা নষ্ট) করে এসেছে। হাফিজ জলির মন রক্ষার্থে তেমন কিছুই বলল না। আরও কিছুদিন পরে জলি আবারও উধাও। এবার আর রাত সাড়ে এগারোটায়ও ফিরে এলো না। এমনকি এখন ঘটনার এক মাস এখনও ফিরে এলোনা। জলি না এলেও কিছু কিছু উড়ো খবর আমাদের কানে আসতে লাগলো। তা হলো জলির সেই প্রেমিকের সাথে তার গতবছর বিয়ে হয়েছিল, নিজেরা পালিয়ে গিয়ে। একসাথে সংসারও করেছিল মাসখানেক। জলির বাবা তখন মেয়েকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে এবং ছেলেকে মারধর করে। ছেলেপক্ষও তখন ক্ষেপে যায় এবং জলির বাবাকে স্ট্যাম্পে সই করায় যে এরপর কখনো মেয়ে চলে আসলে ছেলেপক্ষ দায়ী থাকবে না। তবে সেই ছেলের পরিবার জিদের বশবর্তী হয়ে সবসময় চেষ্টা করতো কি করে জলিকে নিয়ে আসা যায়। বাবার ঘর থেকে পারেনি, তবে স্বামীর ঘর থেকে ঠিকই বের করে নিয়েছে। জলি নাকি এখন সেই ছেলের সাথেই আছে। তবে কোথায় আছে কেউ বলতে পারছেনা।
১২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×