বন্ধু তুমি দখিন বারান্দায় বসে
ভাবছো কি কিছু ঐ আকাশটাকে দেখে
আমার দখিনা বারান্দা আছে
আকাশ নাই।
আমার মধ্য রাতের পরে, ছায়া হরিণীর
অদ্ভুত মাদকতার রাত আছে।
অলস যন্ত্রনাক্লিষ্ট সকাল আছে
শুধু পড়ন্ত - বিকাল নাই।
দরজা বন্ধ নয়, জানালা বন্ধ নয়
বন্ধ নয় বন্ধু মস্ত লোহার ফটক
তবুও বন্দী জীবন, চেতনাহীন।
এখানে গ্রাস হয় সূর্যদয়, শেষ হয়না শেকল বাঁধা দিন।
আলো থেকে আড়ালে গড়িয়ে পড়ি অন্ধকারে
অন্ধকারের গর্ভ থেকে ভূমিষ্ট হয় আরো গাঢ় অন্ধকার
আর আমি চোখে ঘুম মেখে নিরুপায়-
ভূলে থাকি বন্ধু তোমাদের ।
এখানে ইট পাথর আর কংক্রিটে গড়া সব মানুষ
কান্না আছে অশ্রুতে লবণাক্ততা নাই
এখানে জমাট বাঁধা বাস্তবতায়
মুখ নয় শুধুই মুখোশ।
শাসন মানেনা, সময় গড়ায়
শুধুই ক্লান্তিহীন মরীচিকার পিছনে ছুটে চলা
বন্ধু এখনও কি চাঁদ উঠে, আমাদের গাঁয়
কতকাল ভেজা হয়না নিঃশব্দে একা একা
অবাক জোছনায়।
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।