(উৎসর্গঃ বন্ধু রনি)
যে শুধু কবি হবে
তার এক কবিতার অন্বেষণে
যুগ যুগ ধরে মহাকাল মহাসময়ে
ধ্যানের নিগূঢ়ে জ্ঞানের মহাকাব্যে।
পাহার জঙ্গল খাল বিল নদী সাগর মহাসাগরের
পাতালের জমাট নিকষ অন্ধকারে
সৃষ্টির নিতল থেকে বুদ্বুদ উঠে গুপ্ত রহস্যের
যেখানে প্রাণের শুরু, মাটি দিয়ে মুড়ানো হয়েছে আত্মা
যেখানে অন্ধকার মুছে গেছে আলোয়, পৃথিবীর প্রথম ভোরে।
বেঁচে থাকার আদি সংগ্রাম থেকে
হিংস্র বর্বর নিষ্ঠুর রূঢ়তার, সুদীর্ঘ ইতিহাসের
রক্তাত্ব ভাঁজে ভাঁজে ফিরেছে সভ্যতা, মানবতায়-
কত ধর্ম বর্ণ জাতি দল মত
মানুষকে পুড়তে পুড়তে শিখতে হয়েছে সত্য
তবুও বিবেকের আধার কুলুষিত স্বার্থে
বারবার স্থলন সত্য থেকে অধঃপতনে
বোধনের ডাক, কত ত্যাগী জীবন
পথের পথিক আধ্যাত্মিক অথচ সাধারণ বেশে
সময়ের ঘাটে ঘাটে মহাপুরুষের আবির্ভাব
আলো হাতে পথের দিশারী, শান্তির বারতায়
মহাজীবন পরে মহাপাপীদের নরক যন্ত্রনার আর
পূন্যের বদলে রাশি রাশি সুখ
হারেম খানায় হুরিদের আলতো সেবার আখ্যানে।
মহা আকাশের চেনা জানা গ্রহ উপগ্রহ
নক্ষত্র নিহীরিকা ছায়া পথ ধরে
ভাবনার গভীরতা যেখানে শেষ তার থেকে
লক্ষ কোটি ক্রোশ দূরে
তার এক কবিতার সন্ধান করি
যে শুধু কবি হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


