তোমার চোখ সুন্দর
তাই দেখ সব সুন্দর
আমি দেখি এই চোখে
ক্ষুধা হতাশা দুঃখ দুর্দশা
অসহায় মানুষের বাচাঁর শেষ সেই টুকু আশা।
তুমি দেখ ভাল লাগায় পূর্নিমার চাঁদ
আমি দেখি নির্বাক যন্ত্রনায়
সুকান্তের ঝলসানো রুটি।
তুমি দেখ বিস্ময়ে অবাক দৃষ্টিতে
অসীম উদার আকাশ
আমি দেখি নজরুলের উতপীড়িতের ক্রন্দন রোল
আকাশ বাতাসে হাহাকার।
তুমি দেখ প্রশান্তিতে বিশাল সাগর
আমি দেখি সাগরের বুকে
হারিয়ে যাওয়া সহস্র শতাব্দীর কত সভ্যতা।
রাত শেষে তুমি দেখ
নতুন আশায় সোনালী ভোর
এমনি রাত আমি কত জেগে কাটিয়েছি
এমনি সকাল দেখে দেখে বড় কান্ত।
তুমি উচ্ছাসে দেখ আষাঢ়ে
বর্ষার সহসা বৃষ্টি
আমি দেখি দুঃখিনী মায়ের চোখে করুন কান্না।
তুমি সুন্দর
তাই জীবনকে দেখ সুন্দর
আমি দেখি জীবনের প্রস্তর পথে কঠিন সংগ্রাম।
দ্বীপ বতির্কায় আগুন জ্বেলে
আগুনকে দেখেছো আলো দিতে
আমি দেখেছি তার হিংস্রতা
নির্মম নিষ্ঠুরতায় কিভাবে পারে সে পুড়তে।
তুমি ফুল ভালবেসে ফুলের সৌন্দর্য দেখেছো চিরকাল
আমি মানুষকে দেখেছি ফুলের মত
ফুল যেমন ঝরে পড়ে তেমন ঝরবার।
তুমি জীবন নাটকে হাসি তামাসায়
হাসতে দেখেছো অনেককে
আমি দেখেছি তার পর্দার আড়ালে
নিসঃসঙ্গ মৌনতায় অদ্ভুত নীরবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


