ওয়াইবক্স আর এক্সস্টেশনের ফান্দে ভ্লাদিফুল একা একা কান্দে : নিরীক্ষাধর্মী রূপকথা
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভ্লাদিফুল একজন গেমখাদক। রাশিয়া হইতে গেম এঞ্জিন প্রোগ্রামিং শিক্ষা লওয়ার জন্যে বঙ্গভূমিতে আসিয়াছে। ইংরাজি শিখাইয়া হাতখরচ চালায়। অনেক কষ্ট করিয়া ইংরাজি টিউশনির টাকা জমাইয়া সে একটি গেম কনসোল কিনিবার কথা স্থির করিলু। রাস্তায় হাঁটিতে হাঁটিতে সে চিন্তা করিতে ছিলু ওয়াইবক্স কিনিবে না কি এক্সস্টেশন। দুইটাই বিয়াপক বিরান্ড বলিয়া কতা। ডিপ থট করিতে করিতে তাহার তেষ্টা পাইয়া গেলু। সো সে একটি টিউকল টিপিয়া পানি খাইতে লাগিলু। অদূরে একটি ছাগল চড়িতে ছিলু। তাহার চোখ দুইটা বড়োই মায়াবী। সে ২৭৭.১৮৩ কম্পনাংকে ম্যা ম্যা করিতে ছিলু। ভ্লাদিফুলের তাহা বড়োই ভালু লাগিলু। নিকটে যাইতেই ছাগলটি অবিকল মানবীকন্ঠে কতা কইলু ও ভ্লাদিফুলের চুল ঘেঁটে দিতে চাহিলু সস্নেহে। ভ্লাদিফুলের অবাক হওয়ার আরো বাকি ছিলু। ছাগলটি কহিলু সে নাকি তাহার পরেশানির কতা জ্ঞাত ও তাহাকে ওয়াইবক্স কিনিতে সাজেস্ট করিলু। কারণ এক্সস্টেশনে পাইরেটেড গেম খেলা যায় না। এই বলিয়া ছাগলটি ইয়ামুনা ইয়ামুনা কহিতে কহিতে অদৃশ্য হইয়া গেলু। ভেরি ফিল্মি!
ছাগলীয় উচ্চারণে ইয়ামুনা হইলো যমুনা; আসলে ছাগলটি জাতিশ্বর ছিল ও পূর্ব মানবজন্মে, মেগাটন নামক পাঁচ তারা হোটেলে নিজের ইয়ারদোস্তকে স্কলারশিপের টাকায় প্রায়শ:ই যমুনা ব্র্যান্ডের মাল খাওয়াইতো, সেই সুখস্মৃতি আজো ভুলিতে পারে নাই সে - রূপকথাকে লজিকায়িত করিতে এরূপ কিসু পোস্টমডার্নিজম কিন্তু আমি দিমুনা। গল্পকথায় গরু গাছে উঠতারে, সো ছাগল চাইলে ইয়ামুনা কইতারে, আবার কমুনাও কইতারে।
যাহা হউক, আমার কতাটি ফুরোলু, নটেগাসটি মুরোলু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০

২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬

বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৬
আমাদেশর স্বপ্নের বাংলা।
--------------------------
আমার স্বপ্নের বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে মানুষ আগে ধর্ম, বর্ণ, পরিচয় পরে। এই দেশে মোল্লা, পুরোহিত, সাধু, বাউল, ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি সকলেই সমান মর্যাদা নিয়ে বাঁচবে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪
জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন
এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।
আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন