somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

দর্শক ভয়ে ছুটে, ধর্ষক মজা লুটে

লিখেছেন ওয়াদুদ খান, ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

ভুল করে চোখ যদি পড়ে যায় খবরে
আমন বলে যাই চলে আন্ধার কবরে।
এ-কি হাল হয়ে গেল আমাদের দেশটার?
মেয়েদের লুটে খায় ড্রাইভার, হেল্পার।
ক্ষমতায় নারী তবুও নারীরাই অসহায়
ধর্ষণ বাড়ছেই যত দিন-রাত যায়।
ফেসবুকে হাহাকার তাতে ওরা দমে না
শাহবাগে জমলেও ওরা তবুও থামে না।

দেশ এখন দুইভাগ, একভাগে ধর্ষক
বাকি যারা নিরীহ, তারা সবে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

মানুষ (?) ।।। (একটি সচেতনতা সৃষ্টকারী কবিতা) ।।।

লিখেছেন ওয়াদুদ খান, ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

তোমরা যারা পাঁচতলাতে
বসে ভাবছো আমরা মানুষ।
বুঝবে কি আর গাছতলাতে
যারা আছে, তারাও মানুষ?
.
.
রাখাইনের মংডু গ্রামেও
লাল রক্তের মানুষ থাকে।
হিন্দু, মুসলিম, সাওতাল, গারো
সবাই মানুষ- মারছো কাকে?
.
.
জ্বলছে মানুষ, পুড়ছে মানুষ
মরছে মানুষ, মানবতা
রক্ত লাল নহর দেখেও
মানুষেরই নিরবতা।
.
.
চারদিকে এতো মানুষ
তবুও মানুষ খুঁজে যাই
দেখতে লাগে মানুষ মানুষ
আসলে আর মানুষ নাই।
.
.
ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর
২১/১১/২০১৬ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

কোটা খোটা, মামু খালু

লিখেছেন ওয়াদুদ খান, ১১ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫

আমরা বাঙালি খালি হুজুগেই মাতি রে...
চাকরি বাকরি পেতে লাগে আজ পাতি রে।
পোলার পরেও কোটা দিছে নাতিরে
বাকিদের হয় গতি মামু খালুর খাতিরে।

আমরা আমজনতা বসে বসে আম খাই
কোটার বাজারে আজ মেধাবীর ভাত নাই
প্রশ্ন ফাস গলায় ফাঁস নিরীহ'র গতি নাই
রসাতলে দেশ গেলো কারো কোনো ক্ষতি নাই....

তারিখ: ২০ মে, ২০১৬
রাত ৯ টা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

আদর্শ প্রেমিক (?)

লিখেছেন ওয়াদুদ খান, ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৪

আদর্শ প্রেমিক (?)
লেখা: ওয়াদুদ খান
--------------------
--------------------

আমি প্রেমিক সব বুঝি ঠিক- থাকি বিনোদনে
অলির মতো উড়ে বেড়াই- প্রেমের বাগানে
মধুর মতো প্রেম খেয়ে- আমি আছি বেঁচে
নিত্য নতুন প্রেমের ছোঁয়ায়- মনটা উঠে নেচে
অফার করে, ডেটিং সেরে- মজা লুটি বেশ
আমার মতো লাভার বয়ে- ভরে গেছে দেশ।

আমি প্রেমিক সব বুঝি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

আমার কবিতার নাম 'বাবা'

লিখেছেন ওয়াদুদ খান, ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

বাবা

বাবা,
আর কেউ কোনোদিন
কখনো মনের ভুলেও
আমার ক্লান্ত মাথায়
তোমার মতো করে হাতটা রেখে বললো না-
লিখে যা পাগল লিখে যা।
কাগজের ভাজে ভাজে রেখে দে
জমাট বাধা রক্তের মতো কালো কালো অক্ষরে
পুঞ্জীভূত জীবনের সব দুঃখগুলো।
অন্তহীন আশার ঘূর্ণি বাতাসে উড়িয়ে দে
হতাশার ডালপালা।

বাবা,
আর কেউ কোনোদিন
কখনো মনের ভুলেও
তোমার মতো করে
আদরে ও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬২০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ